Logo

নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসছে বিএসএফ-বিজিবি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ জুন, ২০২৬, ১৫:১৬
নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসছে বিএসএফ-বিজিবি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা সহযোগিতা এবং বিভিন্ন অমীমাংসিত ইস্যু নিয়ে আগামী ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত ভারতের রাজধানী নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

বিজ্ঞাপন

বৈঠকে অংশ নেবেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মুহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক প্রবীন কুমার।

দুই দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে এমন সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যখন অবৈধ অনুপ্রবেশ, সীমান্তে কাঁটাতার নির্মাণ এবং নথিবিহীন বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়গুলো নতুন করে আলোচনায় এসেছে। ফলে এসব ইস্যু বৈঠকের আলোচ্যসূচিতে বিশেষ গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সীমান্তে অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ, অনুপ্রবেশ ঠেকানো এবং দুই বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদারের বিষয়েও বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিভিন্ন সময় ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাগুলো নিয়েও মতবিনিময় হতে পারে।

ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার। এর মধ্যে প্রায় ৮৬০ কিলোমিটার এলাকায় এখনো কাঁটাতার নির্মাণ করা হয়নি। ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে এর একটি অংশে কাঁটাতার স্থাপন সম্ভব নয় বলে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এ কারণে সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি আরও বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, দুই দেশের সম্পর্ককে আরও ইতিবাচক ও কার্যকর পর্যায়ে নিতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সীমান্ত নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দ্বিপক্ষীয় আস্থা বৃদ্ধিতেও এ আলোচনা সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: পিটিআই

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD