Logo

কত বুলডোজার আছে, আমার বুকের ওপর দিয়ে চালান: মমতা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ নভেম্বর, ২০২৬, ১৯:৩০
কত বুলডোজার আছে, আমার বুকের ওপর দিয়ে চালান: মমতা
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘তোমাদের কাছে কতগুলো বুলডোজার আছে? এসো, আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। আমার শরীরের ওপর দিয়ে, আমার বুকের ওপর দিয়েই বুলডোজার চালিয়ে দাও। আমি দেখতে চাই তোমাদের কত সাহস!’

বিজ্ঞাপন

তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে হামলা এবং কলকাতার কালীঘাটে ঐতিহ্যবাহী কালীপূজার আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে বিজেপি নেতাদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, শুক্রবার রাত ২টার দিকে কালীঘাট রোডে তার বাসভবনে হামলা চালিয়েছে বিজেপি-সমর্থিত দুর্বৃত্তরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের একটি অংশের সমর্থকদের সঙ্গে সংঘর্ষের পর এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি। ঘটনাটিকে নিজের প্রাণনাশের চেষ্টা বলেও উল্লেখ করেন ডায়মন্ড হারবারের এই সংসদ সদস্য।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করে অভিষেক লেখেন, ‘দুই দিন ধরে একটানা নজরদারির পর আজ রাত ২টায় এভাবেই আমার বাড়িতে বিজেপির গুন্ডারা হামলা চালিয়েছে। ফুটেজ দেখুন এবং নিজেরাই বিচার করুন। একজন নির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে যদি এমন ঘটনা ঘটতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের অবস্থা কেমন হতে পারে, তা কল্পনা করুন। গত ছয় মাসে আমার প্রাণনাশের এটি সপ্তম চেষ্টা। অথচ পুলিশের কোনও পদক্ষেপ নেই, বিচার বিভাগেরও কোনও হস্তক্ষেপ নেই।’

অন্যদিকে, কালীঘাট এলাকায় দীর্ঘদিনের ঐতিহ্যবাহী কালীপূজার আয়োজনেও বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন মমতা। তার দাবি, বহু বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসা কয়েকটি পূজার অনুমতি বাতিল করা হয়েছে। বিপরীতে নতুন করে আয়োজন করা একটি পূজাকে প্রধান সড়কে করার অনুমতি দেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তের সমালোচনা করে মমতা প্রশ্ন তোলেন, কালীঘাট এলাকায় কালীপূজার শোভাযাত্রার ঐতিহ্যবাহী পথ থাকার পরও কালীপূজা ও দীপাবলির আগে কেন উদযাপনে বাধা দেওয়া হচ্ছে?

বিজ্ঞাপন

বিজেপির কথিত বুলডোজার ব্যবহারের হুমকির জবাবে মমতা বলেন, এ ধরনের কর্মকাণ্ড চলতে দেওয়ার পরিবর্তে তিনি নিজেই তার মুখোমুখি হতে প্রস্তুত। তার এই বক্তব্য ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD