ইরানের ওপর স্থল অবরোধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

নৌ-অবরোধের পর এবার স্থলপথেও ইরানের ওপর চাপ বাড়ানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে দেশটির সামরিক বাহিনী ‘আয়রন গেট’ নামে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করতে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়েছে, ইরানের স্থলপথ ও কাস্পিয়ান সাগর ব্যবহার করে অস্ত্র এবং নিষেধাজ্ঞার আওতায় থাকা পণ্য সরবরাহ বন্ধে কাজ করবে এই টাস্কফোর্স। একই সঙ্গে দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য এবং ইরানের আয়ের উৎস হিসেবে বিবেচিত পণ্যের ওপরও নজরদারি বাড়ানো হবে।
আজ শনিবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এ টাস্কফোর্সের ঘোষণা দেবে মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টাল কমান্ড।
আর এই টাস্কফোর্সের নাম হবে ‘আয়রন গেট’। যা ফ্লোরিডার টাম্পাভিত্তিক হবে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অস্ত্র সরবরাহ ঠেকানোর পাশাপাশি দ্বৈত ব্যবহার এবং ইরান অর্থ আয় করে এমন পণ্যের ওপরও নজর দেওয়া হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের পাশাপাশি অন্যান্য সরকারি প্রতিষ্ঠান সমন্বয় করবে।
এদিকে সেন্ট্রাল কমান্ডের দাবি অনুযায়ী, তাদের নৌ-অবরোধ ইরানের ২৫ বিলিয়ন ডলার সমমূল্যের অপরিশোধিত তেল রপ্তানি ঠেকিয়েছে।
বিজ্ঞাপন
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। এরপর টানা ৪০ দিন হামলা ও পাল্টা হামলা চলে। পাকিস্তানের মধ্যস্থতায় গত জুনে ইরানি ও মার্কিনিদের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। তবে এটি বাস্তবিকভাবে কার্যকর হয়নি। যদিও এখন দুই দেশ হামলা থেকে বিরত আছে।
জুনে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। সেই অবরোধ এখনো বহাল রয়েছে। এবার স্থলপথ ও কাস্পিয়ান সাগরকেন্দ্রিক সরবরাহব্যবস্থায় নজরদারি বাড়ানোর উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন।
সূত্র: রয়টার্স
বিজ্ঞাপন








