Logo

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩৪১২, আহত ১০ হাজার ছাড়াল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ জুন, ২০২৬, ১৪:০৯
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩৪১২, আহত ১০ হাজার ছাড়াল
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা থামছে না। সর্বশেষ এক দিনের বিমান হামলায় অন্তত ৪১ জন নিহত এবং আরও ১৪০ জন আহত হয়েছেন। এর ফলে দেশটিতে ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪১২ জনে পৌঁছেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ।

বিজ্ঞাপন

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া চলমান সংঘাত ও সামরিক উত্তেজনার পর এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩ হাজার ৪১২ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ১০ হাজার ২৬৯ জন।

মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি বিমান হামলা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিজ্ঞাপন

গত ১৭ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের শহর নবাতিয়াহর উপকণ্ঠে পৌঁছে গেছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বোফোর্ট দুর্গ দখল করেছে। ইসরায়েলি বাহিনী এখন লেবাননের প্রায় ২,০০০ বর্গ কিলোমিটার (৭৭০ বর্গ মাইল) এলাকা দখল করে রেখেছে।

বিশ্লেষকেরা সতর্ক করে বলছেন যে, ইসরায়েল এ দখলের মাধ্যমে লেবাননের অভ্যন্তরে দীর্ঘমেয়াদে অঞ্চল নিয়ন্ত্রণের ভিত্তি তৈরি করছে।

ইসরায়েল শুরুতে বলেছিল যে তাদের উদ্দেশ্য হলো তাদের সীমান্তের কাছাকাছি লিতানি নদীর দক্ষিণ অঞ্চল থেকে হিজবুল্লাহ যোদ্ধাদের সরিয়ে দেওয়া। কিন্তু তাদের বাহিনী এখন সেই সীমানা ছাড়িয়ে বেশ সামনে এগিয়ে কার্যক্রম তথা চালাচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী জহরানি নদী (লিতানি নদীর প্রায় ১০ কিলোমিটার বা ৬ মাইল উত্তরে) পর্যন্ত উত্তর দিকে সরে যাওয়ার উচ্ছেদ আদেশ জারি করেছে, যা তাদের সামরিক নিয়ন্ত্রণকে আরও প্রসারিত করছে।

বিজ্ঞাপন

এদিকে ইসরায়েলি সেনারা নবাতিয়াহর উপকণ্ঠে অবস্থিত জাওতার আল-শারকিয়াহ ও চৌকিন শহরেও পৌঁছে গেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এসব এলাকায় সামরিক উপস্থিতি জোরদার করছে তারা।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, রবিবার (৩১ মে) ভোরে দেইর এজ-জহরানি এলাকায় চালানো ইসরায়েলি হামলায় কয়েকজন নিহত হয়েছেন। যদিও নিহতদের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD