Logo

তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম-কাদা নিক্ষেপ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ জুন, ২০২৬, ১২:০৭
তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম-কাদা নিক্ষেপ
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে নিহত এক দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভকারীদের একাংশ তার উদ্দেশে স্লোগান দেন, ডিম ও কাদা নিক্ষেপ করেন এবং একপর্যায়ে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

বিজ্ঞাপন

শনিবার (৩০ মে) বিকেলে নিহত কর্মীর বাড়িতে যাওয়ার পথে অভিষেককে ঘিরে বিক্ষোভ শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে করে এগিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। নিরাপত্তা সদস্যরা তাকে ঘিরে রাখলেও বিক্ষোভকারীদের সঙ্গে ধাক্কাধাক্কি এড়ানো সম্ভব হয়নি।

ঘটনার সময় তার দিকে ডিম ও কাদা ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তার স্বার্থে তাকে একটি হেলমেট পরিয়ে দেওয়া হয়। পরে তিনি অভিযোগ করেন, তার চশমা ভেঙে দেওয়া হয়েছে এবং জামাও ছিঁড়ে গেছে।

বিজ্ঞাপন

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অভিষেক বলেন, এ ধরনের ঘটনা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। তিনি দাবি করেন, আগে থেকেই সম্ভাব্য উত্তেজনার বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছিল।

পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়। পরে শারীরিক অসুস্থতা অনুভব করায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার খোঁজ নিতে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় তৃণমূল কংগ্রেস তীব্র নিন্দা জানালেও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। দলটির নেতাদের দাবি, ঘটনাটি ছিল স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ এবং এর সঙ্গে বিজেপির কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই।

রাজনৈতিক পালাবদলের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় উত্তেজনা ও পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই এ ঘটনাকে নতুন করে রাজ

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD