পরমাণু অস্ত্র তৈরি করবে না, গ্যারান্টি দিয়েছে ইরান : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান কখনও পরমাণু অস্ত্র তৈরি করবে না— এ বিষয়ে তেহরানের কাছ থেকে তিনি নিশ্চয়তা পেয়েছেন। শনিবার এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
প্রেসিডেন্ট ট্রাম্পের সাক্ষাৎকার নিয়েছেন তার পুত্রবধূ লারা ট্রাম্প। লারা ট্রাম্প প্রেসিডেন্টের তৃতীয় সন্তান এরিক ট্রাম্পের স্ত্রী। শনিবার প্রচারিত লারার পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন ট্রাম্প। পরে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে সেই পডকাস্ট সম্প্রচার করা হয়।
“ইরান কখনও পরমাণু অস্ত্র তৈরি করবে না— এমন একটি গ্যারান্টি আমি চাইছিলাম। চমৎকার ব্যাপার হলো, তারা এ ব্যাপারে রাজি হয়েছে”, সাক্ষাৎকারে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
বিজ্ঞাপন
তবে ইরানের সংবাদমাধ্যমগুলোতে ট্রাম্পের এমন দাবির প্রতিফলন পাওয়া যায়নি। ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, দেশটির যে ১ হাজার ২০০ কোটি ডলার ওয়াশিংটন ফ্রিজ করে রেখেছে, সেই অর্থ অবমুক্ত করলে তবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে তেহরান। আরও বলা হয়েছে— ইরানের ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়ামের মজুত ধ্বংস করা হবে বলে দাবি করেছেন ট্রাম্প— সেটিও ভিত্তিহীন।
উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা ও বিরোধ চলে আসছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির আড়ালে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে তেহরান।
বিজ্ঞাপন
টানাপোড়েনের জেরে গত ২৮ ফেব্রুয়ারি ফের ইরানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং টানা ৪০ দিন ধরে সংঘাতের পর ইরান যুদ্ধবিরতি ঘোষণা করে মার্কিন বাহিনী। এখনও সেই বিরতি চলছে।
সূত্র : ফক্স নিউজ, ডন








