Logo

পশ্চিমবঙ্গে নারীদের জন্য চালু হলো বিনামূল্যে গণপরিবহন সেবা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ জুন, ২০২৬, ১৮:৫৪
পশ্চিমবঙ্গে নারীদের জন্য চালু হলো বিনামূল্যে গণপরিবহন সেবা
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার বাস্তবায়ন শুরু হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী সোমবার (১ জুন) থেকে রাজ্যের সরকারি গণপরিবহনে নারীদের জন্য বিনামূল্যে ভ্রমণ সুবিধা চালু করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন এই ব্যবস্থার আওতায় শীতাতপ নিয়ন্ত্রিত ও শীতাতপ নিয়ন্ত্রণবিহীন স্থানীয় বাসের পাশাপাশি দূরপাল্লার সরকারি বাসেও বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন নারী যাত্রীরা। প্রাথমিকভাবে সরকারি স্বীকৃত যেকোনো পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে টিকিট সংগ্রহ করা যাবে। পরবর্তীতে নারীদের জন্য আলাদা স্মার্ট কার্ড চালুর পরিকল্পনা রয়েছে।

সরকারি বাসে পরিচয় যাচাইয়ের জন্য যে কোনো সরকারি পরিচয়পত্র দেখাতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন, পরিচয়পত্র, সরকারি বা পিএসইউ কর্মীদের অফিসিয়াল আইডি, স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রও গ্ৰহণ করা হবে।

বিজ্ঞাপন

সব সরকারি পরিবহনে রাজ্যের বাসিন্দা এমনকি নারী যাত্রীদের এই পরিষেবা দিতে চালক এবং কন্টাক্টারদের বিশেষভাবে সচেতন করা হয়েছে।

সোমবার কর্মসূচির প্রথম দিনে নারী যাত্রীদের বাড়তি উপস্থিতি সামাল দিতে বিভিন্ন এলাকায় পরিবহন দপ্তরের কর্মকর্তাদের সক্রিয় দেখা যায়। সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ পেয়ে অনেক নারী যাত্রী সন্তোষ প্রকাশ করেছেন। প্রথম দিনের অভিজ্ঞতা জানাতে গিয়ে বিভিন্ন বাসে যাতায়াতকারী নারীরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

বিজ্ঞাপন

মঞ্জু আগরওয়াল নামে এক নারী যাত্রী বলেন, আজ থেকে সরকারি বাসে নারীদের জন্য ভাড়া সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। আমি আধার কার্ড দেখিয়ে বিনা খরচে টিকিট পেয়েছি। নারীদের জন্য এটি খুবই ভালো উদ্যোগ।

আসানসোল ডিপো ইনচার্জ সন্দীপন ঘোষ জানান, সরকারি বাসে নারীদের জন্য বিনামূল্যে যাতায়াত আজ থেকে ফ্রি করা হয়েছে। নারীদের কাছে পরিচয়পত্র থাকতে হবে। কন্টাকটারকে দেখালেই সঙ্গে সঙ্গে তাদের টিকিট করে দেওয়া হবে। অনলাইনেও টিকিট কাটা যাবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD