Logo

আফগানিস্তানে ট্রাক খাদে পড়ে নিহত ২২ শরণার্থী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ জুন, ২০২৬, ১৬:৩২
আফগানিস্তানে ট্রাক খাদে পড়ে নিহত ২২ শরণার্থী
ছবি: সংগৃহীত

পূর্ব আফগানিস্তানের লাগমান প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন আফগান শরণার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন। নিহত ও আহতরা সবাই পাকিস্তান থেকে নিজ দেশে ফিরছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

শনিবার (৩০ মে) কাবুল ও নানগারহারকে সংযুক্ত করা একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। প্রাদেশিক প্রশাসনের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১০ জন শিশু ও ৫ জন নারী রয়েছেন। আহতদের নানগারহারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, দীর্ঘ পথযাত্রার সময় চালক ঘুমিয়ে পড়ায় ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। পরে সেটি সড়কের পাশের গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই বহু মানুষের প্রাণহানি ঘটে।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও ইরান থেকে বিপুলসংখ্যক আফগান নাগরিক দেশে ফিরছেন। তাদের অনেকেই বছরের পর বছর প্রতিবেশী দেশগুলোতে বসবাস ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত ছিলেন। ফেরার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনা নতুন করে শোকের ছায়া ফেলেছে শরণার্থী পরিবারগুলোর ওপর।

এদিকে শুক্রবার রাতে নুরিস্তান প্রদেশেও আরেকটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে চালক আহত হন এবং চার যাত্রী নিখোঁজ হন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, দেশের দুর্বল সড়ক অবকাঠামো, যানবাহনের অনুপযুক্ত অবস্থা এবং ট্রাফিক বিধি অমান্য করার প্রবণতার কারণে আফগানিস্তানে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটছে।

সূত্র: এনডিটিভি

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD