Logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ‘অত্যাসন্ন’, সতর্ক করলেন ইরানি কমান্ডার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ জুন, ২০২৬, ১৬:৪৪
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ‘অত্যাসন্ন’, সতর্ক করলেন ইরানি কমান্ডার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা ‘অত্যাসন্ন’ বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল মিলিটারি কমান্ডের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদী।

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা যেকোনো সময় বড় সংঘাতে রূপ নিতে পারে, কারণ যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ তৈরি করে ‘পূর্ণ আত্মসমর্পণ’ চায়—যা তেহরান কখনোই মেনে নেবে না।

আসাদীর দাবি, “আত্মসমর্পণ ছাড়া যুদ্ধ অত্যাসন্ন”—এমন অবস্থান থেকে ইরান পিছু হটবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে সংঘাত চলেছিল। পরে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ৮ এপ্রিল দুই দেশ আলোচনায় বসে।

বিজ্ঞাপন

তবে সাম্প্রতিক সময়ে সেই কূটনৈতিক আলোচনা থমকে গেছে। এতে আবারও উত্তেজনা বাড়ছে এবং নতুন সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কড়া বার্তা এসেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যদি ইরানের সঙ্গে চুক্তি না হয়, তাহলে নতুন করে সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো কূটনৈতিক সমাধানের সুযোগ রাখতে ‘ধৈর্য’ ধরে আছেন, যার লক্ষ্য ইরানকে পরমাণু অস্ত্র তৈরির পথে অগ্রসর হওয়া থেকে বিরত রাখা।

তবে চুক্তি ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের কাছে প্রয়োজনীয় অস্ত্র ও সামরিক সক্ষমতা পর্যাপ্ত পরিমাণে রয়েছে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এবং নতুন সংঘাতের আশঙ্কা বাড়ছে।

সূত্র: এএফপি

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD