Logo

কালুখালীতে রেলসেতুতে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা যুবকের মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
কালুখালী, রাজবাড়ী
২ জুন, ২০২৬, ১৩:১৮
কালুখালীতে রেলসেতুতে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলসেতু এলাকায় ট্রেনের ছাদে ভ্রমণের সময় সেতুর সঙ্গে ধাক্কা লেগে এক অজ্ঞাতপরিচয় যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস কালিকাপুর রেলসেতুর কাছে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ট্রেনের ছাদে অবস্থানরত ওই যুবক সেতুর কাঠামোর সঙ্গে সজোরে ধাক্কা খেলে গুরুতর আহত হন। মাথায় মারাত্মক আঘাত লাগায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রেনটি পাংশা রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় মরদেহটি ছাদ থেকে নামানো হয়। এ ঘটনায় কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে এবং প্রায় আধাঘণ্টা বিলম্বের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

পাংশা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশের পর ছাদের ওপর একটি মরদেহ দেখতে পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করে স্টেশনে রাখা হয় এবং বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।

রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD