নিজ অর্থায়নে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন সাংবাদিক এসকে লিটন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়ের খোদা মাঠপাড়া এলাকায় নিজস্ব জমিতে ও নিজ অর্থায়নে এলাকাবাসীর জন্য ‘বাইতুর রহমান জামে মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন তরুণ ব্যবসায়ী, সমাজসেবক, সাথী অটো রাইস মিলের চেয়ারম্যান এবং মাই টিভির সিনিয়র রিপোর্টার এসকে লিটন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২ মে) সকাল ১০টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জীবননগর উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান গহরী।
এসময় এসকে লিটন বলেন, খয়ের হুদা মাঠপাড়া আমার জন্মভূমি। এ গ্রামের মানুষের কাছে আমি ঋণী। তাদের ভালোবাসা ও প্রত্যাশার প্রতিদান হিসেবে নিজ উদ্যোগে একটি মসজিদ নির্মাণের কাজ শুরু করেছি।
বিজ্ঞাপন
আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। মানুষের প্রয়োজনের চেয়ে বেশি সম্পদ মৃত্যুর পর কাজে আসে না। তাই এমন একটি প্রতিষ্ঠান গড়ে যেতে চাই, যা মানুষের উপকারে আসবে এবং আমার জন্য সদকায়ে জারিয়া হবে।”
তিনি আরও জানান, মসজিদের পাশেই একটি ঈদগাহ মাঠ থাকবে। পাশাপাশি ভবিষ্যতে সেখানে একটি কবরস্থান স্থাপনেরও পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ওলামা পরিষদের সহ-সভাপতি আমিরুল ইসলাম মিসরী, এসকে লিটনের পিতা আব্দুর রহমান, মাওলানা জাহিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।








