দেশ পরিচালনায় মোজতবা খামেনি আরও সক্রিয়

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি শুধু জীবিতই নন, বরং সময়ের সঙ্গে তার রাজনৈতিক ও প্রশাসনিক সক্রিয়তাও বাড়ছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সম্প্রতি তিনি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের সামনে বক্তব্য দিয়েছেন।
বিজ্ঞাপন
গতকাল যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির শুনানিতে বিভিন্ন প্রশ্নের জবাব দেন রুবিও। সেখানে এক সিনেটরের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “তিনি জীবিত আছেন এবং আমাদের কাছে এমন কিছু ইঙ্গিত রয়েছে, যা থেকে বোঝা যাচ্ছে যে তিনি ক্রমেই আরও বেশি সক্রিয় হয়ে উঠছেন।”
আরও পড়ুন: ভিসা নিয়মে বড় পরিবর্তন আনল ভারত
ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার জেরে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা ৪০ দিন ধরে চলা সংঘাতের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ঘোষণা দেয়।
বিজ্ঞাপন
সংঘাতের প্রথম দিনই নিহত হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার স্ত্রী এবং মোজতবা খামেনির স্ত্রী ও সন্তান।
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের জন্যই ৮ ফেব্রুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তবে সেই চুক্তি এখনও হয়নি, উপরন্তু পরস্পরকে লক্ষ্য করে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার জেরে বর্তমানে ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে যুদ্ধবিরতি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি বিষয়ক আলোচনাও স্থবির অবস্থায় আছে।
বিজ্ঞাপন
তবে রুবিওর দাবি, আলোচনা চলমান আছে এবং চুক্তিস্বক্ষরও শিগগিরই হবে।
“আমাদের সামনে একটি সম্ভাবনা রয়েছে, যা আজ ঘটতে পারে, কালও ঘটতে পারে কিংবা আগামী সপ্তাহেও ঘটতে পারে। ইরানকে শুধু স্পষ্টভাবে বলতে হবে যে হরমুজ প্রণালি উন্মুক্ত এবং কোনো বিদেশি জাহাজে তারা হামলা করবে না কিংবা তাদের থেকে টোল নেবে না। তারপর সেই প্রণালি থেকে মাইন সরাতে আমরা তাদের সহযোগিতা করব”, সিনেট কমিটিকে বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।
সূত্র : এএফপি, এনডিটিভি
বিজ্ঞাপন








