Logo

ইংল্যান্ডে রয়্যাল নেভির হেলিকপ্টার বিধ্বস্ত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ জুন, ২০২৬, ১৮:৪৯
ইংল্যান্ডে রয়্যাল নেভির হেলিকপ্টার বিধ্বস্ত
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের রয়্যাল নেভির একটি সামরিক হেলিকপ্টার ইংল্যান্ডের সাওয়ারটন ডাউন এলাকায় একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও জরুরি সেবা সংস্থার সদস্যরা উদ্ধার কার্যক্রম শুরু করেন।

বিজ্ঞাপন

বুধবার (৩ জুন) পুলিশ জানায়, ওকেহ্যাম্পটনের কাছাকাছি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি রয়্যাল নেভির মালিকানাধীন ছিল। দুর্ঘটনার সময় ওই এলাকায় সামরিক হেলিকপ্টারের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলছিল। নৌবাহিনীর এক মুখপাত্র জানান, স্থানীয় সময় ভোর ৪টার কিছু আগে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে।

বিজ্ঞাপন

ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। তবে তদন্ত প্রক্রিয়া চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পর ভোর সাড়ে ৪টার দিকে নিরাপত্তার স্বার্থে আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ৩৮৬ সড়কের একটি বড় অংশ দুপুর পর্যন্ত যান চলাচলের জন্য বন্ধ থাকতে পারে।

এদিকে দুর্ঘটনাস্থলের কাছের সাওয়ারটন ক্রস সার্ভিসেস এলাকার ব্যবসায়ীরা জানিয়েছেন, সড়ক বন্ধ ও পুলিশি তৎপরতার কারণে তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বিজ্ঞাপন

হেলিকপ্টারটিতে থাকা আরোহীদের অবস্থা বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD