Logo

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ এক বাংলাদেশির মৃত্যু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ জুন, ২০২৬, ১৩:৫২
দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ এক বাংলাদেশির মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ এক বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আরও পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ জুন) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

হাইকমিশন জানায়, দক্ষিণ দিল্লির একটি হোটেলে আকস্মিক আগুন লাগার ঘটনায় সেখানে অবস্থানরত দুই বাংলাদেশি পরিবারের সদস্যরা গুরুতরভাবে দগ্ধ ও আহত হন। পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৪৪ বছর বয়সী নুরুল আমিনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

হোটেলটিতে সংঘটিত এই অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ সাতটি দেশের মোট ২২ জন নাগরিক প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়েছে।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, নিহত নুরুল আমিনের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি আহত ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশি পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বুধবার (৩ জুন) দক্ষিণ দিল্লির মালব্য নগরের হাউজ রানি এলাকায় অবস্থিত ‘ফ্লোরিশ স্টে বি’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বিভিন্ন দেশের নাগরিক হতাহত হন, যার মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD