Logo

হিজবুল্লাহর হামলায় তিনদিনে ৬ ইসরায়েলি সেনা নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন, ২০২৬, ১৬:০১
হিজবুল্লাহর হামলায় তিনদিনে ৬ ইসরায়েলি সেনা নিহত
ছবি: সংগৃহীত

লেবাননে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় গত তিনদিনে ইসরায়েলের ছয় সেনা নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ২০ জনের বেশি সেনা। দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালানোর সময় এসব হতাহতের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

রবিবার (২১ জুন) ইসরায়েলি আর্মি রেডিও জানায়, গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত ছয় সেনার মৃত্যু হয়েছে। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, নিহতদের মধ্যে একজন উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন। পাশাপাশি গত তিন দিনে আহত সেনার সংখ্যা ২০ জনের বেশি।

অন্যদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, চলতি বছরের ২ মার্চ থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে সংঘাত শুরুর পর এখন পর্যন্ত মোট ৩৬ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সূত্র: আলজাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD