Logo

দীর্ঘ বৈঠক শেষে সুইজারল্যান্ড ত্যাগ করল ইরানি প্রতিনিধিদল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ জুন, ২০২৬, ১৭:২০
দীর্ঘ বৈঠক শেষে সুইজারল্যান্ড ত্যাগ করল ইরানি প্রতিনিধিদল
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় ১৮ ঘণ্টাব্যাপী টানা আলোচনা শেষে সুইজারল্যান্ড ছেড়েছেন ইরানের শীর্ষ পর্যায়ের আলোচকরা। তারা ইতোমধ্যে তেহরানের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

বিজ্ঞাপন

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এ দীর্ঘ বৈঠকে ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ।

প্রতিনিধিদলে আরও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুলনাসের হেমাতি, উপ-তেলমন্ত্রী হামিদ বুর্দ এবং অভিজ্ঞ পারমাণবিক আলোচক আলী বাকরি।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদল দেশটিতে তাদের আলোচনা শেষ করে ফিরে গেলেও কারিগরি বা টেকনিক্যাল পর্যায়ের আলোচকরা এখনও সুইজারল্যান্ডে অবস্থান করছেন। এই দলের নেতৃত্বে রয়েছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি।

জানা গেছে, সমঝোতা স্মারক বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যেতে টেকনিক্যাল দলটি সুইজারল্যান্ডে থেকে যাবে।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD