Logo

জাহেদ উর রহমানের দিল্লি থেকে ফিরে আসা প্রসঙ্গে মুখ খুলল ভারত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন, ২০২৬, ১৯:০৬
জাহেদ উর রহমানের দিল্লি থেকে ফিরে আসা প্রসঙ্গে মুখ খুলল ভারত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দিল্লি সফর এবং সেখান থেকে ফিরে আসার ঘটনা নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের পর তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, তবে তিনি নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে যান।

বিজ্ঞাপন

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জাহেদ উর রহমান ব্যক্তিগত (প্রাইভেট) পাসপোর্টে এবং সার্ক ভিসা নিয়ে ভারতে প্রবেশের জন্য দিল্লিতে পৌঁছেছিলেন।

তিনি জানান, ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় জিজ্ঞাসাবাদে জানা যায় যে তিনি একটি সম্মেলনে অংশ নিতে এসেছেন। পরবর্তীতে তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে সম্মেলনে অংশ না নিয়ে তিনি বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেন।

বিজ্ঞাপন

ডা. জাহেদ উর রহমান বর্তমানে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পদমর্যাদা প্রতিমন্ত্রীর সমতুল্য।

গত ১৪ জুন একটি সম্মেলনে অংশ নিতে দিল্লি গেলে বিমানবন্দরে তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। পরে বিভিন্ন পক্ষের তৎপরতায় ভারতে প্রবেশের অনুমতি মিললেও তিনি দেশে ফিরে আসেন।

এ ঘটনায় পরবর্তীতে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদপত্র হস্তান্তর করে।

বিজ্ঞাপন

সূত্র: বিবিসি বাংলা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD