Logo

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন, ২০২৬, ১৫:১২
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কারলোস আলভ্যারাডো জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া অনেকেই হাসপাতালে নেওয়ার আগেই কিংবা হাসপাতালে পৌঁছানোর পথে মারা গেছেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এখন পর্যন্ত অন্তত ২৩৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের কেউ হাসপাতালে পৌঁছানোর আগেই, আবার কেউ উদ্ধার হওয়ার পর পথেই প্রাণ হারান।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চ (সিইপিআর) ভেনেজুয়েলার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দ্রুত শিথিল বা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির মতে, বিদ্যমান নিষেধাজ্ঞা বহাল থাকলে বিদেশি সরকার, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তাদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য ভেনেজুয়েলায় অর্থ ও ত্রাণ পাঠানো কঠিন হয়ে পড়বে। এতে ভূমিকম্প-পরবর্তী উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

সিইপিআরের আন্তর্জাতিক নীতি পরিচালক অ্যালেক্স মেইন বলেন, অতীতের বিভিন্ন দুর্যোগেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে ত্রাণ কার্যক্রমে জটিলতা সৃষ্টি হয়েছিল। একই ধরনের পরিস্থিতি এবারও দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে ভেনেজুয়েলা সরকারকে প্রয়োজনীয় সহায়তা গ্রহণ ও বিতরণের সুযোগ নিশ্চিত করতে হবে। বর্তমান নিষেধাজ্ঞাগুলো মানবিক সহায়তা কার্যক্রমকে দুর্বল করে দিতে পারে বলে তিনি সতর্ক করেন।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD