Logo

প্রকাশ্যে এসে খামেনির কফিন ছুঁয়ে কাঁদলেন বিপ্লবী গার্ডের প্রধান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ জুলাই, ২০২৬, ১৯:৩২
প্রকাশ্যে এসে খামেনির কফিন ছুঁয়ে কাঁদলেন বিপ্লবী গার্ডের প্রধান
ছবি: সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এসেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান জেনারেল আহমেদ ভাহিদি। শুক্রবার (৩ জুলাই) গভীর রাতে তিনি খামেনির কফিনের কাছে গিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তাকে আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায়।

বিজ্ঞাপন

এর আগে খামেনির দাফন কার্যক্রম শুরুর প্রস্তুতি নিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও অংশ নেন ভাহিদি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের শুরুতে আইআরজিসির তৎকালীন প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার পর জেনারেল ভাহিদিকে বাহিনীর নেতৃত্ব দেওয়া হয়। এরপর তিনি নিরাপদ স্থান থেকে সামরিক কার্যক্রম পরিচালনা করেন।

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তেহরানে নিজ বাসভবনে পরিবারের কয়েকজন সদস্যসহ নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক নেতৃত্বের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা কীভাবে এবং কোন ভিত্তিতে এগোবে, সে বিষয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জেনারেল ভাহিদি।

বিজ্ঞাপন

খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি নতুন সুপ্রিম লিডারের দায়িত্ব গ্রহণ করেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, মোজতবা খামেনির ঘনিষ্ঠ যে সীমিত পরিসরের উপদেষ্টা দল রয়েছে, জেনারেল ভাহিদি তাদের অন্যতম সদস্য। ফলে ইরানের বর্তমান ক্ষমতার কাঠামোতেও তার উল্লেখযোগ্য প্রভাব রয়েছে।

সূত্র: গালফ নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD