ইরানের প্রধান বিচারপতি হিসেবে মোহসেনি এজেইকে ফের নিয়োগ

ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে গোলাম হোসেন মোহসেনি এজেইকে আবারও নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক ডিক্রির মাধ্যমে তাকে পুনর্নিয়োগ দেন।
বিজ্ঞাপন
সোমবার (৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ডিক্রিতে মোজতবা খামেনি বিচার বিভাগের প্রধান হিসেবে মোহসেনি এজেইয়ের গুরুত্বপূর্ণ অবদান ও নিষ্ঠার প্রশংসা করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে গত ডিসেম্বরে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে আটক ব্যক্তিদের দ্রুত বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এজেই। ওই বিক্ষোভ জানুয়ারি পর্যন্ত চলেছিল। সে সময় তিনি আন্দোলনকারীদের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগও তোলেন।
বিজ্ঞাপন
এদিকে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ঘিরে শোক র্যালি শুরু হয়েছে। সোমবার সকাল থেকে রাজধানী তেহরানে লাখো মানুষ এতে অংশ নিতে জড়ো হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি।
কর্মকর্তাদের দাবি, খামেনির জানাজা ও শোক র্যালিতে দেশটির আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম ঘটেছে। সকাল থেকেই তেহরানের বিভিন্ন সড়কে শোকাহত মানুষের ঢল নামে।
স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শোক র্যালি শুরু হয়। এর আগে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুই দিন সেখানে খামেনির মরদেহ রাখা হয়েছিল।
বিজ্ঞাপন
আয়োজকদের তথ্য অনুযায়ী, র্যালিটি ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। এটি দামাভান্দ স্ট্রিট, ইমাম হুসেন স্কয়ার, ইনকিলাব স্ট্রিট, আজাদি স্ট্রিট, আজাদি স্কয়ার হয়ে মেহরাবাদ বিমানবন্দরের কাছে শহীদ লাশগরি হাইওয়ে পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রোববার আয়াতুল্লাহ আলি খামেনি, তার জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী-গোলপায়েগানি এবং সাইয়েদেহ বুশরা হোসেইনির জানাজার নামাজে ইমামতি করেন ইরানের শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী।
বিজ্ঞাপন
সূত্র: আল জাজিরা








