Logo

খামেনির শোক র‍্যালি শুরু, লাখো মানুষের ঢলে মুখর তেহরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ জুলাই, ২০২৬, ১১:৩৬
খামেনির শোক র‍্যালি শুরু, লাখো মানুষের ঢলে মুখর তেহরান
ছবি: সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্মরণে রাজধানী তেহরানে শুরু হয়েছে বিশাল শোক র‍্যালি। সোমবার (৬ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ তেহরানে জড়ো হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষের দাবি, খামেনির জানাজা ও শোক র‍্যালিকে কেন্দ্র করে আধুনিক ইরানের ইতিহাসে অন্যতম বৃহৎ জনসমাগম ঘটেছে। ভোর থেকেই রাজধানীর প্রধান সড়কগুলো শোকার্ত মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে।

স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শোক র‍্যালি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর আগে টানা দুই দিন ওই কমপ্লেক্সে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হয়েছিল, যেখানে অসংখ্য মানুষ শেষ শ্রদ্ধা জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, শোক র‍্যালিটি প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা ধরে চলবে। এ সময় র‍্যালি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলো অতিক্রম করবে। নির্ধারিত রুটে দামাভান্দ স্ট্রিট, ইমাম হুসেন স্কয়ার, ইনকিলাব স্ট্রিট, আজাদি স্ট্রিট, আজাদি স্কয়ার এবং মেহরাবাদ বিমানবন্দরের নিকটবর্তী শহীদ লাশগরি হাইওয়ে হয়ে প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে রোববার আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন ইরানের প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী। একই জানাজায় খামেনির জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, তার মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী-গোলপায়েগানি এবং সাইয়েদেহ বুশরা হোসেইনির জানাজাও অনুষ্ঠিত হয়।

প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, কূটনীতিক এবং উচ্চপদস্থ প্রতিনিধিরা তেহরানে পৌঁছেছেন। রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরাক, তাজিকিস্তান ও তুরস্কসহ বিভিন্ন দেশের পক্ষ থেকে শোক ও শ্রদ্ধা জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শোকানুষ্ঠানের পরবর্তী কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার পবিত্র কোম শহরে আরেক দফা জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বুধবার খামেনির মরদেহ ইরাকের নজফে ইমাম আলী (আ.)-এর মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (রা.) ও হযরত আব্বাস (আ.)-এর মাজারে নেওয়া হবে, যেখানে বিশেষ দোয়া ও শ্রদ্ধা নিবেদনের আয়োজন থাকবে।

বিজ্ঞাপন

সবশেষে খামেনির ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী আগামী ৯ জুলাই ইরানের মাশহাদ শহরে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। এ উপলক্ষে দেশজুড়ে শোক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD