আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় প্রতিশোধের লাল পতাকা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নেওয়া শোকাহত মানুষের হাতে প্রতিশোধের প্রতীক হিসেবে লাল পতাকা দেখা গেছে। শনিবার (৪ জুলাই) তেহরানের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত শোকানুষ্ঠানে শত শত সমর্থক এ পতাকা বহন করেন।
বিজ্ঞাপন
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলো মোহাম্মদ ইসলামি বলেন, খামেনির সমর্থকেরা লাল পতাকাকে প্রতিশোধের প্রতীক হিসেবে ব্যবহার করছেন। তাদের বিশ্বাস, সর্বোচ্চ নেতাকে হত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া উচিত এবং এ বিষয়ে তারা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।
তিনি আরও বলেন, আয়াতুল্লাহ আলী খামেনি শুধু একজন রাষ্ট্রপ্রধান ছিলেন না; ইরানের রাজনৈতিক ও ধর্মীয় কাঠামোয় তার অবস্থান ছিল আরও গুরুত্বপূর্ণ।
বিজ্ঞাপন
এদিকে, জানাজায় অংশ নিতে আসা বিপুলসংখ্যক মানুষের আবাসনের ব্যবস্থা করতে দেশজুড়ে পাঁচ হাজারের বেশি স্কুল খুলে দিয়েছে ইরান সরকার।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএর বরাতে জানানো হয়েছে, তেহরানসহ বিভিন্ন এলাকায় পাঁচ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রায় ৪০ থেকে ৫০ হাজার শ্রেণিকক্ষ তীর্থযাত্রীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, খামেনির শেষ বিদায়ে অংশ নিতে তেহরানে এক কোটিরও বেশি মানুষের সমাগম হতে পারে। পাশাপাশি বিশ্বের ১০০টিরও বেশি দেশের প্রতিনিধিও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে উপস্থিত হয়েছেন।
বিজ্ঞাপন
সূত্র: আল জাজিরা, আইএসএনএ








