‘যারা আমাদের ইমামকে হত্যা করেছে আমরা তাদের হত্যা করব’

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে হাজারো মানুষ সমবেত হয়েছেন। শনিবার (৪ জুলাই) সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তার কফিন উন্মুক্ত করা হলে সেখানে শোকের পাশাপাশি প্রতিশোধের দাবিতে বিভিন্ন স্লোগান ওঠে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত শোকাহতদের একযোগে স্লোগান দিতে শোনা যায়, “প্রতিশোধ, প্রতিশোধ... আমাদের ইমামের হত্যাকারীদের আমরা হত্যা করব।” পাশাপাশি “আমেরিকার মৃত্যু” এবং “ইসরায়েলের মৃত্যু” স্লোগানও দেন অনেক অংশগ্রহণকারী।
এর আগে শুক্রবার বিদেশি প্রতিনিধিদের শ্রদ্ধা জানানোর জন্য খামেনির মরদেহ কফিনে করে জনসমক্ষে আনা হয়। শনিবার সাধারণ মানুষের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হলে বিপুলসংখ্যক মানুষ শেষ শ্রদ্ধা জানাতে সেখানে ভিড় করেন।
বিজ্ঞাপন
ইরানের দাবি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান। পরে প্রায় চার মাস তাদের মরদেহ জনসমক্ষে আনা হয়নি। সম্প্রতি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে প্রথমবারের মতো কফিনবন্দি মরদেহ প্রদর্শন করা হয়।
এদিকে লাখো মানুষের উপস্থিতিতে আয়োজিত শেষ বিদায় অনুষ্ঠানে খামেনির ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে দেখা যায়নি।
বিজ্ঞাপন
এ বিষয়ে কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক পল মুসগ্রাভ বলেন, ইরানের আশঙ্কা ছিল, এই শোকানুষ্ঠানকে লক্ষ্য করে ইসরায়েল আবারও হামলা চালাতে পারে। নিরাপত্তাজনিত কারণেই মোজতবা খামেনি প্রকাশ্যে উপস্থিত হননি বলে তিনি মনে করেন।
সূত্র: আল জাজিরা








