বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম

বিশ্ববাজারে সোনার দামে নতুন করে পতন দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ডলারের শক্তিশালী অবস্থান এবং ট্রেজারি বন্ডের ফলন বৃদ্ধির প্রভাবে মূল্যবান এই ধাতুর দাম আরও কমেছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা এখন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) জুন মাসের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন, যা ভবিষ্যৎ সুদের হার ও মুদ্রানীতির বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে ৪ হাজার ১২৭ দশমিক ৫৯ মার্কিন ডলারে নেমে এসেছে। একই সময়ে আগস্টে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার্সের মূল্য শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩৯ দশমিক ৫০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, ডলারের দর শক্তিশালী হওয়া এবং ট্রেজারি বন্ডের মুনাফা বাড়ার ফলে সুদবিহীন নিরাপদ সম্পদ হিসেবে সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী রয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: রয়টার্স








