হরমুজে হামলায় ভারতীয় নাগরিক নিহত, ইরানি রাষ্ট্রদূতকে তলব

হরমুজ প্রণালিতে হামলায় এক ভারতীয় নাগরিক নিহত ও আরও ছয়জন ভারতীয় আহত হওয়ার ঘটনায় কূটনৈতিক প্রতিক্রিয়া হিসেবে ইরানের এক শীর্ষ কূটনীতিককে তলব করেছে ভারত। এ ঘটনায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে ইরানের দূতাবাসের উপপ্রধানের কাছে ব্যাখ্যা চেয়েছে।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে নয়াদিল্লিতে ইরানি দূতাবাসের উপপ্রধান মোহাম্মদ জাভেদ হোসেইনিকে তলব করা হয়। তবে বৈঠকে তাকে ঠিক কী বার্তা দেওয়া হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে হরমুজ প্রণালির ওমান উপকূলের কাছে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী জাহাজ—‘মোম্বাসা’ ও ‘আল বাহিয়াহ’—লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এই হামলায় ‘মোম্বাসা’ জাহাজে থাকা এক ভারতীয় ক্রু নিহত হন। আহত হন আরও আটজন, যার মধ্যে ছয়জন ভারতীয় এবং দুজন ইউক্রেনের নাগরিক। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর দুটি জাহাজেই আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়েছে।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আইআরজিসির এ হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। এক বিবৃতিতে দেশটি জানিয়েছে, নিজেদের ভূখণ্ড, নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ধরনের হুমকির জবাব দেওয়ার পূর্ণ অধিকার ও সক্ষমতা সংযুক্ত আরব আমিরাতের রয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: এনডিটিভি








