‘হরমুজ প্রণালির অভিভাবক’ দাবি করে টোল আদায়ের ঘোষণা ট্রাম্পের

এখন থেকে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হিসেবে ভূমিকা পালন করবে যুক্তরাষ্ট্র এবং এই প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে ২০ শতাংশ হারে টোল আদায় করা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিজ্ঞাপন
গতকাল মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, খুব শিগগিরই আমরা এই প্রণালির নিয়ন্ত্রণ গ্রহণ করব।
এর কয়েক ঘণ্টা পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালি খোলা আছে এবং খোলা থাকবে। ইরান থাকুক কিংবা না থাকুক, এখন থেকে এই প্রণালির অভিভাবকের দায়িত্ব পালন করবে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও উল্লেখ করেন, এই পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী পণ্যবাহী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যুক্তরাষ্ট্রের। সেই দায়িত্ব পালনে যে ব্যয় হবে, তা মেটাতে প্রণালি ব্যবহারকারী সব পণ্যবাহী জাহাজের কাছ থেকে ২০ শতাংশ হারে টোল আদায় করা হবে।
ট্রাম্প বলেন, এখন থেকে যুক্তরাষ্ট্র ‘হরমুজ প্রণালির অভিভাবক’ হিসেবে পরিচিত হবে। সেই দায়িত্ব এবং ন্যায্যতার ভিত্তিতে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব খরচ বহনের জন্য প্রেরিত সব পণ্যের ওপর ২০ শতাংশ হারে অর্থ পরিশোধ করতে হবে। তিনি জানান, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে।
ট্রুথ সোশ্যালে দেওয়া একই পোস্টে ট্রাম্প আরও বলেন, আমরা ইরানের বন্দরগুলোর ওপর পুনরায় অবরোধ কার্যকর করেছি। ফলে এখন থেকে ইরানের কোনো জাহাজ কিংবা তাদের কোনো গ্রাহক হরমুজ প্রণালি ব্যবহার করে প্রবেশ বা বের হতে পারবে না। তবে বিশ্বের অন্যান্য দেশের বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের প্রায় তিন মাস পর, ১৭ জুন ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে গত ৫ জুলাই আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী হামলা চালানোর পর আবারও যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা তীব্র হয়ে ওঠে এবং সেই সংঘাত এখনও অব্যাহত রয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার অন্যতম প্রধান কারণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে টোল আদায়কে কেন্দ্র করে দুই দেশের বিরোধ। ইরান আগেই ঘোষণা দিয়েছিল, ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা চুক্তিতে উল্লেখিত ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজ থেকে টোল আদায় শুরু করবে তারা।
সূত্র : এএফপি, ফার্স্টপোস্ট








