হামলা চালানোর পরই কাতারের প্রতি শোক জানাল ইরান

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। তবে কাতার জানিয়েছে, ছোড়া সব ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে। যদিও সেগুলোর ধ্বংসাবশেষ পড়ে এক শিশুসহ তিনজন আহত হন।
বিজ্ঞাপন
এ ঘটনার কয়েক ঘণ্টা পরই কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছে ইরান। রবিবার (১২ জুলাই) এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো শোকবার্তায় বলা হয়, গভীর শোক ও দুঃখের সঙ্গে সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে সমবেদনা জানানো হচ্ছে। একই সঙ্গে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, আল থানি পরিবার এবং কাতারের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয়েছে।
এদিকে, রাতভর চালানো যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানের সামরিক বাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ।
বিজ্ঞাপন
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসলামিক প্রজাতন্ত্রের নৌবাহিনীর লেফটেন্যান্ট হামিদরেজা দেহঘানি শনিবার রাতে জাস্ক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন।
এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় একজন নিহত হওয়ার তথ্যই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান।
সূত্র: আলজাজিরা








