ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে প্রাণ গেল ৪ অভিবাসীর

ফ্রান্স থেকে সমুদ্রপথে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করতে গিয়ে পৃথক দুটি দুর্ঘটনায় চার অভিবাসীর মৃত্যু হয়েছে। ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল অতিক্রমের সময় এসব প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ জুলাই) ফরাসি কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার গভীর রাতে ফ্রান্সের উপকূলীয় শহর হারদেলোর কাছাকাছি একটি ডিঙ্গি নৌকা ডুবে গেলে এক অভিবাসীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে নৌকায় থাকা আরও কয়েকজনকে জীবিত উদ্ধার করেন এবং তাদের নিরাপদ স্থানে নিয়ে যান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
একই দিন ডানকার্ক বন্দরের কাছে সমুদ্র থেকে আরও তিন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
বিজ্ঞাপন
সাম্প্রতিক বছরগুলোতে উন্নত জীবনের আশায় বিভিন্ন দেশের নাগরিকেরা ঝুঁকি নিয়ে ছোট নৌকায় করে সমুদ্রপথে ফ্রান্সে থেকে ব্রিটেনে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন। এই বিপজ্জনক রুট অতিক্রম করতে গিয়ে প্রায়ই মর্মান্তিক নৌডুবির ঘটনায় প্রাণ হারাচ্ছেন বহু মানুষ।








