Logo

আমগাছের ডাল আঁকড়ে ধরে বন্যায় প্রাণে বাঁচলেন নেপালি তরুণ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট, ২০২৬, ১৫:১১
আমগাছের ডাল আঁকড়ে ধরে বন্যায় প্রাণে বাঁচলেন নেপালি তরুণ
ছবি: সংগৃহীত

চারদিকে কাদা, পাথর আর প্রচণ্ড পানির স্রোত। মুহূর্তের মধ্যে ভেসে যাচ্ছে ঘরবাড়ি ও স্থাপনা। এমন ভয়াবহ পরিস্থিতিতে একটি আমগাছের শক্ত ডাল আঁকড়ে ধরে প্রাণে বেঁচে ফিরেছেন ২৪ বছর বয়সী নেপালি শ্রমিক বিবেক কুমাল।

বিজ্ঞাপন

বুধবার (২৬ আগস্ট) সকালে তিব্বত সীমান্তবর্তী বিদেউর এলাকায় একটি নতুন বাড়ির শৌচাগারের গর্ত খোঁড়ার কাজ করছিলেন বিবেক। হঠাৎ বিকট শব্দ শুনতে পান তিনি। গর্তের ওপরে থাকা সহকর্মীরা দ্রুত উঠে নিরাপদ স্থানে সরে যেতে তাকে চিৎকার করে সতর্ক করেন।

তবে গর্ত থেকে বের হওয়ার আগেই কাদা ও পানির বিশাল ঢল এসে তাকে ভাসিয়ে নিয়ে যায়। প্রবল স্রোতের মধ্যে ভেসে যাওয়ার সময় সৌভাগ্যক্রমে একটি আমগাছের শক্ত ডাল ধরে ফেলতে সক্ষম হন তিনি।

পরে বিবেক জানান, ওই আমগাছটি না থাকলে হয়তো তার বেঁচে ফেরা সম্ভব হতো না। গাছে উঠে আশ্রয় নেওয়ার পর তিনি দেখতে পান, যে বাড়িতে কিছুক্ষণ আগেও কাজ করছিলেন, সেটি পানির ভয়াবহ স্রোতে মুহূর্তের মধ্যেই ভেসে গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বন্যার স্রোতে কাদা ও পাথরের আঘাতে বিবেকের ডান পায়ে গুরুতর আঘাত লাগে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। এরপর চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়।

বর্তমানে কাঠমান্ডুর জাতীয় আঘাত চিকিৎসাকেন্দ্রে বিবেকের মতো বন্যায় আহত আরও অনেক মানুষ চিকিৎসা নিচ্ছেন। তার পাশের শয্যায় চিকিৎসাধীন রয়েছে ১১ বছরের শিশু রিহানা লামিছানে।

বিজ্ঞাপন

স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে নদী পার হওয়ার সময় প্রবল পানির স্রোতে আহত হয় রিহানা। তার সহপাঠীদের কী হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানতে পারেনি শিশুটি। তবে ভয়াবহ স্রোত থেকে বেঁচে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছে সে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নেপালের ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD