Logo

সাইপ্রাস উপকূলে ২৭০ অভিবাসনপ্রত্যাশী নিয়ে নৌকাডুবি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট, ২০২৬, ২১:৩৫
সাইপ্রাস উপকূলে ২৭০ অভিবাসনপ্রত্যাশী নিয়ে নৌকাডুবি
ছবি: সংগৃহীত

পূর্ব ভূমধ্যসাগরসংলগ্ন সাইপ্রাসের উত্তর উপকূলের কাছে প্রায় ২৭০ জন অভিবাসনপ্রত্যাশীকে বহনকারী একটি নৌকা ডুবে গেছে। রোববার যাত্রা শুরুর পর উপকূলের কাছাকাছি পৌঁছালে নৌকাটি উল্টে যায়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

তুরস্ক ও সাইপ্রাসের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাডুবির পর ঘটনাস্থলে উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সাইপ্রাসের কাইরেনিয়া শহরের মেয়র মুরাত সেনকুল জানান, নৌকায় থাকা ২৫৮ জন যাত্রীর মধ্যে ১৫৯ জনের কাছে উদ্ধারকারী দল পৌঁছাতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, উপকূল থেকে প্রায় চার মাইল দূরে অবস্থানকালে নৌকাটিতে পানি প্রবেশ করতে শুরু করে। একপর্যায়ে নৌকাটি উল্টে গেলে যাত্রীরা সাগরে পড়ে ভাসতে থাকেন। দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্দর ছাড়ার কিছু সময় পরই উত্তর সাইপ্রাসের উপকূলের কাছে নৌকাটি উল্টে যায়। তবে এতে কোনো প্রাণহানি হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিভক্ত সাইপ্রাস দ্বীপের উত্তর অংশ নিয়ন্ত্রণকারী তুর্কি রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নৌকাটির যাত্রীদের উদ্ধারের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স, এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD