Logo

ইউক্রেনে ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট, ২০২৬, ১৭:১১
ইউক্রেনে ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া
ছবি: সংগৃহীত

ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। রবিবার (৩০ আগস্ট) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেন রাশিয়ার বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। এর জবাব হিসেবে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে বলে জানিয়েছে মস্কো।

বিজ্ঞাপন

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সামরিক স্থাপনা, যুদ্ধাস্ত্র ও সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে রাতভর তাদের হামলা অব্যাহত ছিল।

এর আগে শনিবার রাতে কিয়েভে একটি অস্ত্রের গুদামে ড্রোন হামলা চালায় রাশিয়া। গুদামে বিস্ফোরক মজুত থাকায় হামলার পর সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৩৭ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, একটি রুশ ড্রোন অস্ত্রের গুদামে আঘাত হানার পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জেলেনস্কি আরও বলেন, বেসামরিক এলাকায় বিস্ফোরক মজুত থাকার কথা ছিল না। এরপরও সেখানে এসব সামগ্রী রাখা হয়েছিল। এ ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও কিয়েভের অস্ত্রগুদামে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি, ওই স্থাপনায় ড্রোন উৎপাদনের বিভিন্ন উপকরণ মজুত ছিল।

বিজ্ঞাপন

গত কয়েক দিন ধরে কিয়েভে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। মস্কোর দাবি, ইউক্রেন রাশিয়ার বাণিজ্যিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে রুশ বাহিনীও বাণিজ্যিক ও সংশ্লিষ্ট অবকাঠামোতে হামলা চালাচ্ছে।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD