Logo

ইয়েমেনে চলছে তীব্র লড়াই, নতুন করে ঝরল ৬০টির বেশি প্রাণ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:০০
ইয়েমেনে চলছে তীব্র লড়াই, নতুন করে ঝরল ৬০টির বেশি প্রাণ
ছবি: সংগৃহীত

লোহিত সাগর তীরবর্তী ইয়েমেনের বন্দরনগরী মোখার নিয়ন্ত্রণ নিয়ে হুতি বিদ্রোহী ও দেশটির সরকারি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। টানা এই লড়াইয়ে মাত্র তিন দিনে দেড়শরও বেশি সরকারি সেনা ও হুতি যোদ্ধা নিহত হয়েছেন। একই সময়ে সংঘর্ষ ও হামলায় বেশ কয়েকজন বেসামরিক মানুষও প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন

এর মধ্যে শনিবার (৫ সেপ্টেম্বর) ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। হাসপাতাল ও সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইয়েমেনের সেনাবাহিনীর তিনটি সূত্র জানিয়েছে, কয়েক ঘণ্টা ধরে চলা টানা সংঘর্ষে সরকারি বাহিনীর ২৬ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে হাসপাতাল ও সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, এ সময় ৩১ জন হুতি বিদ্রোহী নিহত হয়েছেন।

হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, তাইজ শহরে হুতিদের মিসাইল হামলায় ছয় বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও সাতজন। তারা সবাই বাসে করে যাচ্ছিলেন।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD