গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৬৫৮

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৩০ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৬৫৮ জনে।
বিজ্ঞাপন
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় আহত আরও দুই ফিলিস্তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন আহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৬৫৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও ১ লাখ ৭৪ হাজার ৬২২ জন।
দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতের কারণে গাজায় ব্যাপক প্রাণহানি ও ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সূত্র: আল-জাজিরা








