Logo

নেতানিয়াহুর বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, গ্রেপ্তার শতাধিক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২০:১৯
নেতানিয়াহুর বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, গ্রেপ্তার শতাধিক
ছবি: সংগৃহীত

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অংশগ্রহণের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়ায় অস্কারজয়ী অভিনেত্রী সুসান সার‍্যান্ডন ও এমি পুরস্কারজয়ী অভিনেত্রী হান্নাহ আইনবাইন্ডারসহ বহু বিক্ষোভকারীকে আটক করে নিউইয়র্ক পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সদর দপ্তরের কাছে ফার্স্ট অ্যাভিনিউতে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিবেদনে পুলিশি আটকের সংখ্যা শতাধিক বলা হয়েছে। আয়োজক সংগঠন ‘জিউইশ ভয়েস ফর পিস’ জানিয়েছে, ১০০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। অন্যদিকে কিছু প্রতিবেদনে ১০৩ বা ১০৪ জন আটকের কথা উল্লেখ করা হয়েছে।-

ফিলিস্তিনিদের অধিকার রক্ষা বিষয়ক সংগঠন ‘জিউয়িশ ভয়েস ফর পিস’-এর আহ্বানে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। ‘বোমায় নয়, মানুষের পেছনে অর্থ দিন’ এবং ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো’ লেখা টি-শার্ট ও প্ল্যাকার্ড হাতে সাংস্কৃতিক কর্মীরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অবস্থান কর্মসূচিতে সুসান সার‍্যান্ডন ও হান্নাহ আইনবাইন্ডার ছাড়াও ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ খ্যাত অভিনেত্রী সিনথিয়া নিক্সন, নাট্যকার টনি কুশনার, কমেডিয়ান ক্যালেব হিয়ারন ও লেখক গ্লেনন ডয়েলসহ বিনোদন জগতের জনপ্রিয় অনেক ব্যক্তিত্ব অংশ নেন।

দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের পক্ষে সোচ্চার সুসান সার‍্যান্ডন এর আগেও একাধিকবার গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন। অন্যদিকে আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হান্নাহ আইনবাইন্ডার লেখেন, তাদের গ্রেপ্তারের ঘটনা যেন ফিলিস্তিন ও দক্ষিণ লেবাননের মানুষের ওপর চলা ভয়াবহ গণহত্যার প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের নির্বিচার হামলাকে জাতিসংঘের স্বাধীন তদন্ত প্রতিবেদনে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘে নেতানিয়াহুর উপস্থিতির প্রতিবাদে নিউইয়র্কের রাজপথে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষের পাশাপাশি এই বিশ্বখ্যাত তারকারা।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD