Logo

কেবিনে ধোঁয়া, যুক্তরাষ্ট্রের বিমান পর্তুগালে জরুরি অবতরণ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৩৫
কেবিনে ধোঁয়া, যুক্তরাষ্ট্রের বিমান পর্তুগালে জরুরি অবতরণ
ছবি: সংগৃহীত

স্পেনের বার্সেলোনা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনগামী ডেল্টা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ধোঁয়া দেখা দেওয়ার পর পর্তুগালে জরুরি অবতরণ করা হয়েছে। রোববার স্থানীয় সময় বিকেলে পোর্তোর ফ্রান্সিসকো সা কার্নেইরো বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করে।

বিজ্ঞাপন

বিমানটি ছিল ডেল্টা এয়ারলাইন্সের এয়ারবাস এ৩৩০। ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ডিএল২৫১ ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ৩টা ১৫ মিনিটে বার্সেলোনা থেকে বোস্টনের উদ্দেশে যাত্রা করে।

উড্ডয়নের পর মাঝপথে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং ককপিট ও কেবিনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় বিমানটির গন্তব্য পরিবর্তন করে পর্তুগালের পোর্তোর দিকে নেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা ৩০ মিনিট পর বিকেল ৫টা ৪৫ মিনিটে বিমানটি পোর্তো বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অবতরণের পর বিমানের যাত্রীদের দ্রুত বাইরে বের করে আনা হয়। বিমানবন্দরে আগে থেকেই প্রস্তুত থাকা জরুরি সেবা ও উদ্ধারকারী দল যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেয়।

বিজ্ঞাপন

পর্তুগালের জাতীয় জরুরি ও সিভিল প্রোটেকশন কর্তৃপক্ষের এক মুখপাত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, বেশ কয়েকজন যাত্রীকে বিমানবন্দরের টারমাকে পর্যবেক্ষণ ও চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে আটজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়া আরও তিনজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

জরুরি সেবা ও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার পাশাপাশি বিমানের ক্রুদের সিদ্ধান্তে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার কারণ জানতে ডেল্টা এয়ারলাইন্স ও পর্তুগিজ বিমান পরিবহন কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

সূত্র: সিএনএন, রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD