Logo

তুরস্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:০৬
তুরস্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের
ছবি: সংগৃহীত

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ানতেপ প্রদেশে যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেটকারের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।

বিজ্ঞাপন

গাজিয়ানতেপ-ওসমানিয়ে মহাসড়কের গ্রামীণ এলাকায় আকারোবার কাছে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে জরুরি চিকিৎসা দল, আধাসামরিক পুলিশ, দমকল বাহিনী এবং তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা আফাদের সদস্যরা পৌঁছান।

আহতদের উদ্ধার করে গাজিয়ানতেপ শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনাস্থলে থাকা কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গাজিয়ানতেপের ডেপুটি গভর্নর ইলকার একার জানান, একটি গাড়ির চালক ভুলভাবে ওভারটেক করার চেষ্টা করায় দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত কার্যক্রম তদারকির জন্য একজন ডেপুটি চিফ প্রসিকিউটর ও দুজন প্রসিকিউটরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ১৫ আগস্ট তুরস্কের দিয়ারবাকিরে একটি মিনিবাস উল্টে সাতজন নিহত এবং নয়জন আহত হন। ওই ঘটনার এক মাসের কিছু বেশি সময়ের মধ্যেই গাজিয়ানতেপে নতুন করে প্রাণঘাতী বাস দুর্ঘটনা ঘটল।

সূত্র: গাল্ফ নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD