Logo

মধুচন্দ্রিমায় গ্রিসে গিয়ে ভবন ধসে নবদম্পতিসহ নিহত ৬

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৩৬
মধুচন্দ্রিমায় গ্রিসে গিয়ে ভবন ধসে নবদম্পতিসহ নিহত ৬
ছবি: সংগৃহীত

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় শক্তিশালী বিস্ফোরণের পর একটি ভবন ধসে নবদম্পতিসহ ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ফ্লোরিন্ডা হক্সহা ও তার স্বামী ইয়ান আলেকজান্ডার কার্কপ্যাট্রিক ছিলেন। বিয়ের পর মধুচন্দ্রিমা উদযাপন করতে তারা গ্রিসে গিয়েছিলেন।

বিজ্ঞাপন

গ্রিক সংবাদমাধ্যম গ্রিক সিটি টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার কিছু পর লিসিক্রেটাস স্ট্রিটে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পর ভবনটি ধসে পড়ে। এতে আশপাশের কয়েকটি ভবন ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়।

শনিবার উদ্ধার অভিযান শেষ হওয়ার আগে ধ্বংসস্তূপ থেকে নিখোঁজ ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ফ্লোরিন্ডা হক্সহা, ইয়ান আলেকজান্ডার কার্কপ্যাট্রিক, এরিস চানী, ফ্লোরিন হক্সহা, অ্যাথিনা পাপারেস্কু ও ৭৭ বছর বয়সী এডমন্ড হিংস।

নিহতদের চারজন ভবনটির প্রথম তলার একটি অ্যাপার্টমেন্টে ছিলেন। তাদের মধ্যে তিনজন আলবেনীয় বংশোদ্ভূত ও মার্কিন নাগরিক ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

ফ্লোরিন্ডা ও ইয়ান সম্প্রতি বিয়ে করেছিলেন। বিয়ের পর মধুচন্দ্রিমার উদ্দেশ্যে তারা এথেন্সে যান। ধ্বংসস্তূপে তাদের নামে পাসপোর্ট পাওয়ার পর এক স্বজন সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিখোঁজ হওয়ার খবর জানিয়ে সহায়তা চান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ওই স্বজন জানান, প্লাকার ধসে পড়া ভবনটিতে তার দুই আত্মীয় ইয়ান ও ফ্লোরিন্ডা ছিলেন। মধুচন্দ্রিমা উদযাপনের জন্যই তারা গ্রিসে গিয়েছিলেন।

এ ছাড়া নিহত এরিস চানী ও ফ্লোরিন হক্সহা দম্পতি সন্তানসম্ভবা ছিলেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তারাও ওই ভবনে অবস্থান করছিলেন।

বিজ্ঞাপন

অন্যদিকে অ্যাথিনা পাপারেস্কু ও এডমন্ড হিংস ভবনটির দ্বিতীয় তলায় থাকতেন। এডমন্ড হিংসের বয়স ৭৭ বছর এবং তিনি ব্রিটিশ বংশোদ্ভূত বলে জানা গেছে।

বিস্ফোরণের পর গ্রিক ফায়ার সার্ভিস ও বিশেষ উদ্ধারকারী দল দীর্ঘ সময় ধরে ধ্বংসস্তূপে তল্লাশি চালায়। শনিবার শেষ দুই মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে উদ্ধার অভিযান শেষ হয়।

বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে গ্যাস লিকের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ নিশ্চিত করতে ভবনের অবস্থা, ঘটনাস্থলের বিভিন্ন আলামত এবং সংশ্লিষ্ট কারিগরি তথ্য পরীক্ষা করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD