Logo

কসরত প্রদর্শনের সময় ভয়াবহ দুর্ঘটনা, গ্রিসে যুদ্ধবিমান বিধ্বস্ত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:২৩
কসরত প্রদর্শনের সময় ভয়াবহ দুর্ঘটনা, গ্রিসে যুদ্ধবিমান বিধ্বস্ত
ছবি: সংগৃহীত

প্রদর্শনীতে কসরত প্রদর্শনের সময় গ্রিসে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির রাজধানী এথেন্সের অদূরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গ্রিসের বার্তাসংস্থা এএনএর বরাত দিয়ে জানা গেছে, এফ-৪ প্যানথম মডেলের যুদ্ধবিমানটি একটি বিমানঘাঁটিতে বিধ্বস্ত হয়। কী কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বিধ্বস্ত হওয়ার আগে বিমানে থাকা দুই পাইলট বের হতে পারেননি। ফলে বিমানের ভেতরেই পুড়ে তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রদর্শনী উপভোগ করতে যাওয়া এক ব্যক্তি দুর্ঘটনার পুরো মুহূর্তটি মোবাইল ফোনে ধারণ করেন। ধারণ করা ভিডিওতে দেখা যায়, যুদ্ধবিমানটি উড্ডয়নের পর দর্শকদের সামনে কসরত প্রদর্শন করছিল। এ সময় হঠাৎ বিমানটি আকাশ থেকে দ্রুত নিচের দিকে নেমে আসে। পরে এটি দর্শকদের সারি থেকে কিছুটা দূরে গিয়ে মাটিতে আছড়ে পড়ে। এতে বড় ধরনের হতাহতের ঘটনা থেকে দর্শকেরা রক্ষা পান।

বিজ্ঞাপন

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দুর্ঘটনাস্থলে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমও পরিচালনা করা হয়।

মর্মান্তিক এ ঘটনায় দুই পাইলট নিহত হওয়ার পর বিমান প্রদর্শনীর আয়োজনটি বাতিল করা হয়। অপরদিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী নিকোস দেনদিয়াস তার বিদেশ সফর বাতিল করে ঘটনাস্থলে যান।

সূত্র: এএনএ

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD