Logo

তিন বছর পর ধ্বংসস্তূপ সরিয়ে ৫৫ জনের কঙ্কাল মিলল গাজায়

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৬, ২৩:৪৪
তিন বছর পর ধ্বংসস্তূপ সরিয়ে ৫৫ জনের কঙ্কাল মিলল গাজায়
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় তিন বছর আগে পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া একটি ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ৫৫ জনের কঙ্কাল উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।

বিজ্ঞাপন

শনিবার (৫ সেপ্টেম্বর) ধ্বংসস্তূপ সরানোর সময় এসব কঙ্কাল উদ্ধার করা হয়। সংবাদমাধ্যম নিউ আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যম নিউ আরব নিউজ জানিয়েছে, ২০২৩ সালের ১৯ নভেম্বর মালকা পরিবারের বাড়িতে হামলা চালায় ইসরায়েলি সেনারা। ওই সময় বাড়িটিতে ৬০ জন আশ্রয় নিয়ে ছিলেন। ওই হামলার পর তারা যে আটকা পড়েন আর উদ্ধার হননি।

অবশেষে প্রায় তিন বছর পর তাদের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ব্যাপক সামরিক অভিযান ও হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। দীর্ঘ সময় ধরে চলা এসব হামলায় প্রায় ৮০ হাজার মানুষ নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

সেসব হামলায় ধ্বংস হয় শত শত ভবন। যেগুলোর নিচে আটকে আছেন কয়েক হাজার মানুষ।

দখলদারদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠী হামাসের এখন যুদ্ধবিরতি চলছে। এরমধ্যেই বিভিন্ন ভবন সরিয়ে সেখানে থাকা মরদেহ উদ্ধার করা হচ্ছে। আর কিছুদিন পরপরই মিলছে ফিলিস্তিনিদের কঙ্কাল।

বিজ্ঞাপন

কাগজে কলমে যুদ্ধবিরতি চললেও গাজায় এখনো নিয়মিত হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে যুদ্ধবিরতির পরও নতুন করে আরও অন্তত দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে।

সূত্র: দ্য নিউ আরব

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD