Logo

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, চালকসহ প্রাণ গেল ৪ জনের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:০২
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, চালকসহ প্রাণ গেল ৪ জনের
ছবি: সংগৃহীত

কানাডার কুইবেক প্রদেশে একটি ব্যক্তিমালিকানাধীন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দুপুরে সাঁতে-ব্রিজিদ-দিবেরভিল শহরের র‌্যাং দে ইকোসাইস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি রাজধানী মন্ট্রিল থেকে যাত্রা শুরু করার কিছু সময় পরই দুর্ঘটনার কবলে পড়ে।

বিজ্ঞাপন

সাঁতে-ব্রিজিদ-দি-লাভাল পুলিশের সার্জেন্ট আন্দ্রিয়ে-অ্যানি বিলোদিও বিবিসিকে জানান, হেলিকপ্টারটিতে চালকসহ মোট চারজন ছিলেন। সবাই নিহত হয়েছেন। হেলিকপ্টারটি ব্যক্তিমালিকানাধীন ছিল এবং নিহতদের নাম-পরিচয় এখনও উদ্ধার করা যায়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আন্দ্রিয়ে আরও জানান, শনিবার দুপুর দুইটার পরে হেলিকপ্টারটি থেকে সাঁতে-ব্রিজিদ-দি-লাভাল পুলিশের কাছে একটি জরুরি ফোনকল এসেছিল। সেই ফোনকলে এক প্রত্যক্ষদর্শী ব্যক্তি বলেছিলেন, শহরের র‌্যাং দে ল’ইকোস এলাকায় হাইওয়ের কাছে একটি হেলিকপ্টার বিপদের মুখে পড়েছে এবং সম্ভবত সেটিতে আগুন ধরে গিয়েছে।

বিজ্ঞাপন

“সেই ফোনকল পেয়েই দুর্ঘটনাস্থলে আসে পুলিশ; কিন্তু ততক্ষণে হেলিকপ্টারটি ধ্বংস হয়ে গেছে”, বিবিসিকে বলেন আন্দ্রিয়ে।

এ ঘটনার তদন্তে সাঁতে-ব্রিজিদ-দিবেরভিল পুলিশ ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে বলেও জানিয়েছেন আন্দ্রিয়ে।

সূত্র : বিবিসি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD