Logo

সুইজারল্যান্ডে পাহাড়ে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৩৮
সুইজারল্যান্ডে পাহাড়ে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের আল্পাইন অঞ্চল ভ্যালেস ক্যান্টনে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় বিমানে থাকা তিন আরোহীর সবাই ঘটনাস্থলেই মারা যান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় সম্প্রচারমাধ্যম সুইসইনফোর বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

বিজ্ঞাপন

ভ্যালেস ক্যান্টন পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এক ইঞ্জিনের সার্কাস এসআর২২টি মডেলের একটি হালকা বিমান টিচিনো ক্যান্টনের লুগানো শহর থেকে উড্ডয়ন করে। পরে ভ্যালেস ক্যান্টনের লেউকারবাড পৌরসভার কাছে দুর্গম একটি পাহাড়ের ঢালে বিমানটি সজোরে আছড়ে পড়ে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তিনটি উদ্ধারকারী হেলিকপ্টার এবং দুজন বিশেষজ্ঞ উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে পৌঁছে উদ্ধারকর্মীরা বিমানে থাকা তিন আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত করতে জটিলতা থাকায় দুর্ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে কিছুটা সময় লেগেছে। পরিচয় নিশ্চিত করার জন্য আইনি ও প্রয়োজনীয় প্রক্রিয়া এখনো চলছে।

বিমানটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢালে বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD