যুদ্ধের ধাক্কায় দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে না উপসাগরীয় অর্থনীতি

যুদ্ধের প্রভাব কাটিয়ে উঠলেও শিগগিরই যুদ্ধ-পূর্ব প্রবৃদ্ধির ধারায় ফিরতে পারবে না উপসাগরীয় দেশগুলোর অর্থনীতি। এমন সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির মতে, যুদ্ধের দীর্ঘমেয়াদি ক্ষতি কাটিয়ে উঠতে এসব দেশকে বাড়তি ব্যয় করতে হবে এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে সময় লাগবে।
বিজ্ঞাপন
আইএমএফের মধ্যপ্রাচ্যবিষয়ক আঞ্চলিক পরিচালক জিহাদ আজুর বলেন, মধ্যমেয়াদেও অর্থনীতিগুলো যুদ্ধের আগের প্রবৃদ্ধির ধারায় ফিরতে পারবে না। সংঘাতের কারণে বিভিন্ন খাত দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়বে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হবে এবং ভবিষ্যতে অর্থনীতির সহনশীলতা বাড়াতে অতিরিক্ত বিনিয়োগ প্রয়োজন হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধ কয়েক মাস ধরে চলার পর এর প্রভাব সৌদি আরব ও ইয়েমেনেও ছড়িয়ে পড়েছে। পাশাপাশি সমুদ্রপথে জ্বালানি পরিবহন এখনো বাধাগ্রস্ত হচ্ছে। এসব পরিস্থিতির কারণে উপসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক কার্যক্রমে চাপ বাড়ছে।
মঙ্গলবার প্রকাশিত পূর্বাভাসে আইএমএফ জানিয়েছে, ইরান যুদ্ধের সরাসরি প্রভাবে থাকা মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া অঞ্চলের অর্থনীতি ২০২৬ সালে শূন্য দশমিক ৩ শতাংশ সংকুচিত হতে পারে।
বিজ্ঞাপন
এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সৌদি আরবের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে দেশটির অর্থনীতি ৩ দশমিক ৩ শতাংশ সংকুচিত হতে পারে।
সূত্র: আল-জাজিরা








