আর নয় অধিক বিদ্যুৎ বিলের ঝামেলা, মানতে হবে কিছু নিয়ম

গরমের সময় বিদ্যুৎ বিল অনেক বেশি আসে, আর শীতকালে একটু কম হয়। কিন্তু অনেক সময় শীতেও বিদ্যুৎ বিল অযথা বেশি আসে, এমনকি বৈদ্যুতিক পাখা ব্যবহার না করেও। এমন পরিস্থিতি এড়াতে কিছু সহজ টিপস মেনে চললেই এসি, ফ্রিজ ও অন্যান্য গ্যাজেট চালালেও বিদ্যুৎ বিল অনেকটাই কমানো সম্ভব বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সিএফএল বা এলইডি লাইট ব্যবহার করুন
সাধারণ বাল্বের পরিবর্তে কম শক্তি খরচ করা বাল্ব ব্যবহার করুন। এতে বিদ্যুৎ অনেকটাই সাশ্রয় হয়। ভয় পাওয়ার কিছু নেই, কম পাওয়ারের আলোও ঘরকে যথেষ্ট উজ্জ্বল রাখে। সিএফএল বা এলইডি ব্যবহার করলে প্রায় ৭০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব।
আরও পড়ুন: ভূমিকম্পের সময় করণীয়
বিজ্ঞাপন
ফ্রিজকে ডিফ্রস্ট রাখুন
যদি ফ্রিজে বেশি বরফ জমে থাকে, তার ঠাণ্ডা হওয়ার ক্ষমতা কমে যায় এবং বেশি বিদ্যুৎ খরচ হয়। তাই ফ্রিজকে নিয়মিত ডিফ্রস্ট করুন এবং গরম খাবার আগে ঠাণ্ডা করে ফ্রিজে রাখুন। এতে বিদ্যুৎ বিল অনেক কম হবে।
অপ্রয়োজনে যন্ত্র বন্ধ রাখুন
বিজ্ঞাপন
টিভি, ল্যাপটপ, মোবাইল চার্জার ইত্যাদি ব্যবহার শেষে সম্পূর্ণভাবে বন্ধ করুন। রিমোট দিয়ে বন্ধ করা হলে অনেক সময় যন্ত্র পুরোপুরি বন্ধ হয় না, যা অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচের কারণ হয়ে দাঁড়ায়।
এসি চালানোর সময় ঘর বন্ধ রাখুন
বিজ্ঞাপন
এসি চালানোর সময় জানালা, দরজা বা স্কাইলাইট সব ঠিকভাবে বন্ধ আছে কি না তা নিশ্চিত করুন। চাইলে এসির বদলে সিলিং ফ্যান বা টেবিল ফ্যান ব্যবহার করতে পারেন।
সহজ এই টিপসগুলো মেনে চললেই শীতে বিদ্যুৎ বিল অনেকটাই কমানো সম্ভব।








