আজকের রাশিফল : কারভাগ্যে কী আছে?

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ চৈত্র কৃষ্ণা চতুর্থী। আজ সিদ্ধি যোগ ও ব্যাতিপত যোগের প্রভাব থাকবে। চন্দ্র আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাবে কিছু রাশির জাতকদের জন্য দিনটি শুভ, অন্যদের জন্য ছোট-বড় চ্যালেঞ্জ থাকতে পারে।
বিজ্ঞাপন
মেষ: হঠাৎ আর্থিক প্রাপ্তি সম্ভব। নতুন কর্মসংস্থানের সুযোগ মিলতে পারে। অভিনয় বা সৃজনশীল কাজে কিছু প্রত্যাশিত সম্মান নাও পাওয়া যেতে পারে। বন্ধুর সহযোগিতা পাবেন।
বৃষ: সুখবর পেতে পারেন। আত্মীয়-প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নতি হবে। ডাক্তারি ও প্রযুক্তি শিক্ষার্থীরা ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে সুবিধাজনক পরিবর্তন আসতে পারে। অপ্রয়োজনীয় খরচ বাড়বে।
মিথুন: আর্থিক প্রতারণার সম্ভাবনা। দাম্পত্য জীবনে সুখ ও সংসারিক সমস্যা সমাধান। নতুন ব্যবসায় আজ হাত না দেওয়া ভালো। গুরুজনের স্বাস্থ্য উদ্বেগের কারণ হতে পারে।
বিজ্ঞাপন
কর্কট: সংসারিক মতবিরোধ ও ভুল বোঝাবুঝি হতে পারে। যানবাহন কেনার যোগ রয়েছে। শিক্ষাজীবনে নতুন সুযোগ। আয় ঠিক থাকলেও সঞ্চয় কম হবে।
সিংহ: দীর্ঘদিনের পরিশ্রম ফলপ্রসূ হবে। প্রশাসনিক ক্ষেত্রের উন্নতি বাধাপ্রাপ্ত হতে পারে। আত্মীয়ের সঙ্গে সম্পর্ক জটিল। বিয়েতে হঠাৎ বাধা আসতে পারে। প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভের সম্ভাবনা।
বিজ্ঞাপন
কন্যা: পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটতে পারে। পেটের অসুস্থতা সম্ভব। যন্ত্রাংশ বা নির্মাণ ব্যবসায় লাভের সম্ভাবনা। কর্মক্ষেত্রে স্থানান্তর বা নতুন দায়িত্ব। বিনোদন ও রিয়েল এস্টেট কাজে শুভ ফল।
তুলা: বিয়ে পাকা হতে পারে। খাওয়া-দাওয়ার খেয়াল রাখুন। হজমে সমস্যা হতে পারে। সন্তানদের শারীরিক সমস্যা উৎকণ্ঠার কারণ। প্রযুক্তি ও কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা ও বেতন বৃদ্ধি সম্ভাবনা।
বৃশ্চিক: যেকোনো প্রতিবাদ এড়াতে হবে। বন্ধুবান্ধবের সঙ্গে মতবিরোধে মানসিক চাপ। ব্যবসায় লোভ সংবরণ না করলে সমস্যা। লেখাপড়ায় বিঘ্ন। বৈবাহিক সম্পর্কের মাধুর্য থাকবে।
বিজ্ঞাপন
ধনু: গুরুজনের স্বাস্থ্যে উন্নতি। নতুন প্রেমের সম্ভাবনা। বকেয়া টাকা ফেরত পেতে পারেন। অযথা ভবিষ্যতের চিন্তায় মন উদ্বিগ্ন। বিনিয়োগ বুঝে করুন। অর্থলাভ মাঝারি।
মকর: অতিরিক্ত খরচ। অর্থ ধার দেওয়ার আগে সব দিক বিবেচনা। দীর্ঘদিনের অসুখের নিরাময়। হাড়ে আঘাত ও চিকিৎসা খরচ বৃদ্ধি। কর্মক্ষেত্রে উন্নতি ও ভ্রমণ যোগ।
কুম্ভ: কর্মক্ষেত্রে হতাশা। পুরোনো বিষয় আঁকড়ে ধরা সমস্যাকে জটিল করবে। সন্তানের আঘাতের সম্ভাবনা। উৎপাদন ও শিল্পে শুভ ফল। শৌখিন আসবাবপত্র কেনার সুযোগ। পুলিশকর্মীদের সুখবর।
বিজ্ঞাপন
মীন: সঞ্চয় কমবে। দীর্ঘদিনের পারিবারিক সমস্যা সমাধান। শরীর ভালো থাকবে না। আর্টস শিক্ষার্থীদের নতুন সুযোগ। জনকল্যাণমূলক কাজে যুক্ত হওয়ার সম্ভাবনা। নতুন বাড়ি তৈরির সুযোগ। ক্ষুদ্র ও হস্তশিল্প ব্যবসা লাভজনক।








