Logo

আজকের রাশিফল: লটারি জেতার সম্ভাবনা ৪ রাশির!

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল, ২০২৬, ১৩:৪০
আজকের রাশিফল: লটারি জেতার সম্ভাবনা ৪ রাশির!
ছবি: সংগৃহীত

বৈদিক পঞ্জিকা অনুসারে আজ চৈত্র কৃষ্ণা পঞ্চমী তিথি, এবং সারারাত জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাব থাকবে। আজ ব্যাতিপত যোগ ও বরিয়ান যোগের কারণে কিছু রাশির জাতকরা বিশেষ শুভ সুফল পাবেন, আবার কিছু রাশির জন্য সতর্কতার দিন। চাঁদ আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে।

বিজ্ঞাপন

মেষ রাশি: নতুন শৌখিন জিনিসপত্র কেনার ইচ্ছা থাকতে পারে। আলস্যের কারণে কাজ দেরিতে হবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। সন্তানের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। দূরবর্তী ভ্রমণে ঝুঁকি থাকতে পারে।

বৃষ রাশি: আত্মীয়-স্বজনের কারণে খরচ বাড়তে পারে। পরিবার ও কর্মক্ষেত্রে গুরুদায়িত্ব সামলাতে হবে। বন্ধুর সাহায্যে জটিল পরিস্থিতি সমাধান হবে। ভাই-বোনের সঙ্গে মতানৈক্য মিটতে পারে।

বিজ্ঞাপন

মিথুন রাশি: দাম্পত্যে মতভেদ দেখা দিতে পারে। দূরত্বে ভ্রমণের সুযোগ থাকবে। কর্মপ্রার্থীরা কিছুটা হতাশ হতে পারেন। উচ্চ রক্তচাপের সমস্যা থাকতে পারে। যৌথ ব্যবসা থেকে লাভের সম্ভাবনা আছে।

কর্কট রাশি: প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে ধৈর্য প্রয়োজন। প্রেমিকের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। শিল্প ও সংগীতচর্চায় উন্নতি সম্ভব।

সিংহ রাশি: জনকল্যাণমূলক কাজে খরচ বাড়তে পারে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। আগুন থেকে সতর্ক থাকুন। অংশীদারি ব্যবসায় সাবধান। খাবারে বিষক্রিয়ার ঝুঁকি থাকতে পারে।

বিজ্ঞাপন

কন্যা রাশি: বাড়িতে প্রিয়জনদের সমাগম হবে। ওষুধ, পোশাক ও বইয়ের ব্যবসায় লাভের সম্ভাবনা আছে। মনের ইচ্ছা প্রকাশ না করাই ভালো। অকারণে সুনামহানি হতে পারে।

তুলা রাশি: বেফাঁস মন্তব্যে বিপদ হতে পারে। অবিবাহিতদের বিয়ে সম্ভাবনা আছে। চর্মরোগ ও ঠান্ডা লাগার সমস্যায় সতর্ক থাকুন। বন্ধু নির্বাচনে সচেতনতা জরুরি। উপার্জন বাড়ানোর সুযোগ আছে।

বৃশ্চিক রাশি: স্মৃতি বিভ্রাটে কর্মস্থলে ঝামেলা হতে পারে। বাড়ির গুরুজনের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নিলে ব্যবসায় সাফল্য আসবে। দূরবর্তী ভ্রমণের সম্ভাবনা। আয়ের তুলনায় ব্যয় বাড়তে পারে।

বিজ্ঞাপন

ধনু রাশি: শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠবেন। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য কম। আচমকা অর্থ উপার্জন হতে পারে। কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। বন্ধু শত্রুভাব দেখাতে পারে।

মকর রাশি: কর্মক্ষেত্রে সম্মান ও স্বীকৃতি বাড়বে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। প্রযুক্তি ক্ষেত্রে বিদেশযাত্রার সম্ভাবনা। ঘর-বাড়ি তৈরিতে অগ্রগতি। ঋণ সংক্রান্ত ঝামেলা এড়িয়ে চলুন।

বিজ্ঞাপন

কুম্ভ রাশি: অচেনা কারো সাহায্য পাওয়া সম্ভব। পুরোনো অসুখের প্রকোপ বাড়তে পারে। কর্মক্ষেত্রে ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হবার সম্ভাবনা। জ্ঞাতি শত্রুতার কারণে দাম্পত্য অশান্তি। খেলাধুলার সঙ্গে যুক্তরা নতুন সুযোগ পাবেন। গলার সমস্যায় সতর্ক থাকুন।

মীন রাশি: সৃষ্টিশীল কাজে উদ্যোগ নিলে সাফল্য। প্রিয়জনের কথায় আঘাত পেতে পারেন। ব্যবসায় প্রতিপক্ষের কূটনৈতিক চক্রান্ত ব্যর্থ হবে। উপকারের প্রতিদান নাও পাওয়া যেতে পারে। গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD