আজকের রাশিফল : কার ভাগ্যে উন্নতি, কার সতর্কতা

চৈত্র কৃষ্ণা ষষ্ঠী তিথিতে আজকের দিনটি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বেশ তাৎপর্যপূর্ণ। বরিয়ান যোগ ও পরিঘ যোগের প্রভাবে বিভিন্ন রাশির জাতকদের জীবনে ভিন্ন ভিন্ন প্রভাব দেখা দিতে পারে। আজ চাঁদ বৃশ্চিক থেকে ধনু রাশিতে অবস্থান পরিবর্তন করছে। কিছু রাশির জন্য দিনটি শুভ হলেও, কয়েকটির ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মেষ : ব্যবসায় বিশেষ করে হোটেল ও পর্যটন খাতে লাভের সম্ভাবনা রয়েছে। জনসেবামূলক কাজে অর্থ ব্যয় হতে পারে। চোখ বা স্নায়ুজনিত সমস্যায় ভুগতে পারেন। আগুন সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন।
বৃষ : কাজের চাপ বাড়বে, তবে দীর্ঘদিনের পরিকল্পনা সফল হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। পারিবারিক চিকিৎসা ব্যয়ে অর্থ খরচ হতে পারে।
বিজ্ঞাপন
মিথুন : স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে, বিশেষ করে পানিবাহিত রোগের আশঙ্কা রয়েছে। নতুন বিনিয়োগ বা বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাই ভালো। মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে।
কর্কট : অনিয়মের কারণে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। শখ পূরণে অর্থ ব্যয় হতে পারে। খাদ্য, ওষুধ বা প্রসাধনী ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।
সিংহ : ঋণ বা আইনি জটিলতায় জড়ানোর আশঙ্কা রয়েছে। মানসিক অস্থিরতা বাড়তে পারে। পরিবারের সহায়তায় আর্থিক সুবিধা পেতে পারেন। নতুন কাজের সুযোগ আসতে পারে।
বিজ্ঞাপন
কন্যা : পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। অভিজ্ঞ কারো পরামর্শে উপকার পাবেন। ব্যবসায় লাভের সম্ভাবনা থাকলেও শারীরিক বিষয়ে সতর্ক থাকতে হবে।
তুলা : কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রভাবশালী ব্যক্তির সহায়তা পেতে পারেন। বন্ধুর কারণে ক্ষতির আশঙ্কা থাকলেও নতুন ব্যবসায় লাভ হতে পারে।
বৃশ্চিক : ব্যবসায়িক সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে। পুরনো রোগ বাড়তে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকা জরুরি। উচ্চশিক্ষায় সুযোগ আসতে পারে।
বিজ্ঞাপন
ধনু : শারীরিক কষ্ট ও ভ্রমণে ঝুঁকি থাকতে পারে। সঞ্চিত অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। অনিশ্চিত বিনিয়োগ এড়িয়ে চলুন। বিবাহের সম্ভাবনা তৈরি হতে পারে।
মকর : আত্মীয়স্বজনের কারণে অর্থ ব্যয় হতে পারে। কর্মক্ষেত্রে মতবিরোধ দেখা দিতে পারে। নতুন ব্যবসায় সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা অর্থ ফিরে পেতে পারেন।
বিজ্ঞাপন
কুম্ভ : গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে। নতুন উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতনদের নজরে আসতে পারেন। উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার সুযোগ মিলতে পারে।
মীন : সতর্কভাবে চললে ব্যবসায় ক্ষতি এড়ানো সম্ভব। আত্মীয়জনের কারণে সমস্যায় পড়তে পারেন। প্রেমের সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে। চাকরির ভালো সুযোগ আসতে পারে।








