আজকের রাশিফল : কার দিন ভালো, কার সতর্কতা দরকার

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ বৈশাখ কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি। সোমবার (৪ মে ২০২৬) চন্দ্র অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। দিনজুড়ে পরিঘ যোগ ও শিব যোগের প্রভাব থাকছে, পাশাপাশি অনুরাধা ও জ্যেষ্ঠা নক্ষত্রের উপস্থিতি রয়েছে। জ্যোতিষ মতে, সোমবার মহাদেবের দিন হওয়ায় কিছু রাশির জন্য শুভ সময় অপেক্ষা করছে, আবার কিছু রাশিকে থাকতে হবে সতর্ক।
বিজ্ঞাপন
মেষ: স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। ঠান্ডাজনিত সমস্যা ও জলসংক্রান্ত ঝুঁকি থাকতে পারে। বিনিয়োগে সাবধানতা জরুরি, তবে নতুন চাকরির সম্ভাবনা আছে।
বৃষ: নতুন বাড়ি নির্মাণের সুযোগ মিলতে পারে। ব্যবসায় উন্নতি হলেও মায়ের স্বাস্থ্যে দুশ্চিন্তা বাড়বে। অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোতে পারে।
বিজ্ঞাপন
মিথুন: নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত জটিলতা মিটলেও ভ্রমণে ঝুঁকি আছে। চিকিৎসা খাতে খরচ বাড়তে পারে।
কর্কট: আজ কাউকে টাকা ধার দেওয়া ঠিক নয়। আত্মীয়দের কারণে ব্যয় বাড়বে। নতুন ব্যবসা শুরু করার সুযোগ আসতে পারে।
সিংহ: পুরোনো অসুস্থতা বাড়তে পারে। আয় স্বাভাবিক থাকলেও প্রতিযোগিতা বাড়বে। খোলামেলা কথা বলায় বিরোধ তৈরি হতে পারে।
বিজ্ঞাপন
কন্যা: কর্মক্ষেত্রে চাপ বাড়বে। পারিবারিক মতবিরোধ হতে পারে। পদোন্নতির সম্ভাবনা থাকলেও দাম্পত্যে টানাপড়েন দেখা দিতে পারে।
তুলা: অনিয়মিত খাদ্যাভ্যাসে শারীরিক সমস্যা হতে পারে। সরকারি চাকরির পরীক্ষায় সাফল্যের ইঙ্গিত রয়েছে। ত্বকের সমস্যা বাড়তে পারে।
বৃশ্চিক: ভ্রমণে ঝুঁকি ও বন্ধুর কারণে সমস্যার আশঙ্কা আছে। প্রেমে জটিলতা দেখা দিতে পারে। আয়ের সুযোগ বাড়বে।
বিজ্ঞাপন
ধনু: চুক্তিভিত্তিক কাজে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। প্রভাবশালী কারও সহায়তা মিলতে পারে, তবে কথাবার্তায় সতর্ক থাকা জরুরি।
মকর: ব্যবসায় সাফল্য মিললেও পারিবারিক দ্বন্দ্ব হতে পারে। আয় বাড়লেও সঞ্চয় কম হবে। প্রতিবেশীর সঙ্গে বিরোধের আশঙ্কা আছে।
আরও পড়ুন: আজ জাতীয় লেবুর শরবত দিবস
বিজ্ঞাপন
কুম্ভ: সিদ্ধান্তহীনতায় ভুল হতে পারে। দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। নতুন বাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন।
মীন: ভবিষ্যৎ পরিকল্পনায় অগ্রগতি হবে। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে। আকাঙ্ক্ষিত সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সার্বিকভাবে, শিব যোগের প্রভাবে কিছু রাশির জন্য দিনটি শুভ হলেও অন্যদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাই ভালো।







