Logo

আজকের রাশিফল : বৃষে সতর্কতা, কার ভাগ্যে সুখ-দুঃখ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ মে, ২০২৬, ১৪:২১
আজকের রাশিফল : বৃষে সতর্কতা, কার ভাগ্যে সুখ-দুঃখ
ছবি: সংগৃহীত

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ বৈশাখ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। বুধবার (৬ মে ২০২৬) সকালে নির্দিষ্ট সময় পর্যন্ত এই তিথির প্রভাব থাকবে। দিনজুড়ে সিদ্ধ ও সাধ্য যোগের প্রভাব থাকায় কিছু রাশির জন্য শুভ সম্ভাবনা তৈরি হলেও অন্যদের জন্য থাকতে পারে চ্যালেঞ্জ।

বিজ্ঞাপন

আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। পাশাপাশি মূল ও পূর্ব আষাঢ় নক্ষত্রের প্রভাব রয়েছে। জ্যোতিষ মতে, বুধবার গণেশের দিন হওয়ায় কিছু রাশির জন্য ইতিবাচক ফল মিলতে পারে।

মেষ: আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে। ভাইবোনের সহায়তা মিলতে পারে। নতুন কিছু কেনার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের উন্নতির সুযোগ দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

বৃষ: বন্ধুর কারণে ঝামেলায় পড়ার আশঙ্কা। স্বাস্থ্য সমস্যাও দেখা দিতে পারে। বিয়ের বিষয়ে বাধা আসতে পারে, তবে অর্থনৈতিক দিক মোটামুটি ভালো থাকবে।

মিথুন: ইলেকট্রনিক বা ধাতব জিনিস কেনায় সতর্ক থাকুন। কর্মস্থলে চাপ বাড়তে পারে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

কর্কট: অর্থনৈতিক চিন্তা বাড়তে পারে। হজমজনিত সমস্যায় ভুগতে পারেন। চাকরিতে উন্নতির সুযোগ থাকলেও ব্যবসায় সতর্কতা দরকার।

বিজ্ঞাপন

সিংহ: স্বাস্থ্য সমস্যা বিশেষ করে হাড় বা ত্বকজনিত ভোগান্তি হতে পারে। পড়াশোনায় মনোযোগ কমতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

কন্যা: মানসিক চাপ বাড়তে পারে। আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

তুলা: পুরোনো রোগে কষ্ট পেতে পারেন। নতুন চাকরির সম্ভাবনা রয়েছে। যানবাহনে সতর্ক থাকা জরুরি।

বৃশ্চিক: আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তবে বন্ধুদের সঙ্গে বিরোধ বাড়তে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা আছে।

ধনু: আয় বাড়লেও কর্মক্ষেত্রে চাপ থাকবে। ভুল সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রেমের বিষয়ে নতুন কিছু ঘটতে পারে।

বিজ্ঞাপন

মকর: পরিশ্রম বাড়বে, তবে আর্থিক বাধা থাকতে পারে। বন্ধুদের কারণে খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ: স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। পরিবারে শুভ কাজের সম্ভাবনা রয়েছে। বিদেশযাত্রার সুযোগ আসতে পারে।

বিজ্ঞাপন

মীন: শরীর ভালো না থাকলেও বড় সমস্যা নেই। গোপন শত্রুর ব্যাপারে সতর্ক থাকুন। হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD