আজকের রাশিফল (৩ জুন) : শুভ ও শুক্লা যোগে কেমন যাবে দিন?

বুধবার (৩ জুন ২০২৬) বৈদিক পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি। আজ চাঁদের অবস্থান থাকবে ধনু রাশিতে। রাত ৯টা ২১ মিনিট পর্যন্ত তৃতীয়া তিথি বজায় থাকবে। দিনের উপর শুভ যোগ ও শুক্লা যোগের বিশেষ প্রভাব থাকছে। পাশাপাশি পূর্বাষাঢ়া ও উত্তরাষাঢ়া নক্ষত্রের সংযোগও রয়েছে।
বিজ্ঞাপন
জ্যোতিষশাস্ত্র মতে বুধবার গণেশের আরাধনার দিন। আজ সূর্যোদয় ভোর ৪টা ৫২ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে। গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী কিছু রাশির জন্য দিনটি সৌভাগ্যময় হলেও, কয়েকটি রাশিকে সতর্কতার সঙ্গে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
মেষ : শারীরিক সুস্থতার সম্ভাবনা রয়েছে। স্বল্প দূরত্বে ভ্রমণের সুযোগ আসতে পারে। ব্যবসায় কৌশলী সিদ্ধান্ত নেওয়া জরুরি। চাকরিক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। দাম্পত্য সম্পর্কে মতবিরোধ দেখা দিতে পারে।
আরও পড়ুন: আজ বিশ্ব সাইকেল দিবস
বিজ্ঞাপন
বৃষ : কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সহযোগিতা কম পেতে পারেন। সঞ্চয়ের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। বিদেশে কর্মরতদের দেশে ফেরার সুযোগ তৈরি হতে পারে।
মিথুন : আয়ের নতুন পথ খুলতে পারে। সর্দি-কাশি বা ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে পারেন। পিতার স্বাস্থ্যের বিষয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কাছাকাছি কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। ঋণসংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন।
কর্কট : পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সাফল্য মিলবে। দীর্ঘদিনের বন্ধুর কাছ থেকে উপকার পেতে পারেন। অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সম্পত্তি নিয়ে জটিলতা মিটতে পারে। শখের কোনো জিনিস কিনতে পারেন।
বিজ্ঞাপন
সিংহ : প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে। আর্থিক লাভের সুযোগ আসতে পারে। ঊর্ধ্বতনদের সঙ্গে তর্ক এড়িয়ে চলাই ভালো। পরিবারের প্রবীণ সদস্য বা পিতৃস্থানীয় কারও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। কর্মস্থলে গোপন বিরোধিতার আশঙ্কা রয়েছে।
কন্যা : কর্মক্ষেত্রে দায়িত্ব ও চাপ বাড়তে পারে। পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন। আধ্যাত্মিক কর্মকাণ্ডে আগ্রহ বাড়বে।
তুলা : দাম্পত্য জীবনে অশান্তি বাড়তে পারে। নতুন যানবাহন কেনার পরিকল্পনা আপাতত স্থগিত রাখাই ভালো। চোখের সমস্যায় ভোগান্তি হতে পারে। অপরিচিত ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকুন। অযথা বিতর্ক এড়িয়ে চলুন।
বিজ্ঞাপন
বৃশ্চিক : চাকরি বা কর্মসংস্থানের ভালো সুযোগ মিলতে পারে। ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সঞ্চয় বৃদ্ধি পাবে। স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ থাকতে পারে। পদোন্নতি বা ঊর্ধ্বতনদের প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ধনু : কোনো সুখবর পেতে পারেন। দীর্ঘদিনের শারীরিক সমস্যার উন্নতি হতে পারে। প্রাপ্য কোনো বিষয় পেতে দেরি হতে পারে। অর্থ সঞ্চয়ের যোগ রয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি অনুকূল। আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে।
বিজ্ঞাপন
মকর : অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোতে পারে। কর্মক্ষেত্রে চাপ ও উদ্বেগ বাড়তে পারে। সামাজিক কারণে কিছু অতিরিক্ত ব্যয় হতে পারে। জীবনসঙ্গীর শারীরিক অবস্থার উন্নতি হবে। কাজের প্রয়োজনে দূরযাত্রার সম্ভাবনা রয়েছে।
কুম্ভ : সামাজিক কর্মকাণ্ডে অর্থ ব্যয় হতে পারে। পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আত্মীয়দের কারণে কিছু জটিলতা তৈরি হতে পারে। কাউকে ঋণ দেওয়া থেকে বিরত থাকুন। পেশা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আঘাত বা রক্তপাতের ঝুঁকি থাকায় সতর্কতা প্রয়োজন।
মীন : বাড়ি নির্মাণ বা সম্পত্তি-সংক্রান্ত কাজে বাধা দূর হতে পারে। যানবাহনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। বিদেশ সফর বা বিদেশযাত্রার সম্ভাবনাও রয়েছে।








