আজকের রাশিফল (২ জুন) : কার ভাগ্যে সাফল্য, কার জন্য সতর্কবার্তা?

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। চন্দ্রের অবস্থান থাকবে ধনু রাশিতে। দিনের ওপর সাধ্য যোগ ও শুভ যোগের প্রভাব থাকবে। পাশাপাশি মূল নক্ষত্র এবং পূর্ব আষাঢ় নক্ষত্রেরও প্রভাব বিদ্যমান থাকবে।
বিজ্ঞাপন
জ্যোতিষশাস্ত্রে মঙ্গলবারকে হনুমানজির দিন হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে কিছু রাশির জাতক-জাতিকার জন্য সুখবর ও অগ্রগতির সম্ভাবনা থাকলেও, কয়েকটি রাশিকে নানা বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মেষ : অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। নতুন যানবাহন কেনার সুযোগ আসতে পারে। তবে ঠান্ডাজনিত সমস্যা ও চিকিৎসা খাতে ব্যয় বাড়তে পারে।
বিজ্ঞাপন
বৃষ : পারিবারিক বিষয় নিয়ে উদ্বেগ বাড়তে পারে। চাকরিপ্রার্থীরা নতুন সুযোগ পেতে পারেন। ঋণসংক্রান্ত কোনো আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হাড়ের সমস্যায় ভোগান্তি দেখা দিতে পারে।
মিথুন : বাড়ি বা জমি কেনার সুযোগ তৈরি হতে পারে। সঞ্চয়ের সম্ভাবনা ভালো। তবে অলসতার কারণে গুরুত্বপূর্ণ কাজে বিলম্ব হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা দেখা দিতে পারে।
কর্কট : ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বাড়বে। শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। অংশীদারিত্বের ব্যবসায় লাভ হতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব কাঁধে আসতে পারে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: গাড়ির মাইলেজ বাড়ানোর ৫ কার্যকর উপায়
সিংহ : কথাবার্তায় সংযম না রাখলে বিরোধ তৈরি হতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলা ভালো। কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। শিক্ষাক্ষেত্রে প্রত্যাশিত ফল নাও মিলতে পারে।
কন্যা : স্বাস্থ্যগত কিছু জটিলতা দেখা দিতে পারে, বিশেষ করে রক্তচাপ ও রক্তসংক্রান্ত সমস্যা। অফিসে সহকর্মীদের সঙ্গে মতবিরোধের আশঙ্কা রয়েছে। অনিশ্চিত বিনিয়োগ থেকে দূরে থাকাই ভালো।
বিজ্ঞাপন
তুলা : অতিরিক্ত মানসিক চাপ হতাশা বাড়াতে পারে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি। কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তায় জটিল সমস্যা সমাধান হতে পারে। ভ্রমণের সম্ভাবনাও রয়েছে।
বৃশ্চিক : আইনি জটিলতার সমাধান হতে পারে। পুরোনো বন্ধুর সহযোগিতা লাভ করবেন। তবে প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। নতুন কোনো উদ্যোগ শুরু করার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।
ধনু : অপরিকল্পিত ব্যয়ের কারণে আর্থিক চাপ বাড়তে পারে। চাকরিক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিতে পারে। ব্যবসায় নতুন অংশীদার পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের ঋণমুক্তির সুযোগ তৈরি হতে পারে।
বিজ্ঞাপন
মকর : পেশাগত পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের বিয়ের বিষয়ে অগ্রগতি হতে পারে। পেট ও চোখের সমস্যায় ভুগতে পারেন। আত্মীয়-স্বজনের আগমনে পারিবারিক পরিবেশ প্রাণবন্ত থাকবে।
কুম্ভ : আবেগপ্রবণ সিদ্ধান্ত পরে অনুশোচনার কারণ হতে পারে। পারিবারিক বিষয়ে মতবিরোধ দেখা দিতে পারে। দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় বিপদ এড়ানো সম্ভব হবে।
বিজ্ঞাপন
মীন : সন্তানসংক্রান্ত উদ্বেগ দূর হতে পারে। সরকারি চাকরির ক্ষেত্রে ইতিবাচক খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। হজম ও পুষ্টিজনিত সমস্যায় সতর্ক থাকতে হবে। ব্যবসা সম্প্রসারণে নতুন সুযোগ আসতে পারে।








